০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজে বিদেশি পণ্যবাহী জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা ২১ নাবিক আরও ছয় শিশুর মৃত্যু, হামের মৃত্যু বেড়ে ৯০৮ সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্য উদ্যোগে বড় সংকট, বিনিয়োগকারীদের মামলা ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ, ঝুঁকিও কম নয় রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও ওলি আহমদের মনোনয়ন বৈধ জাপানে ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টিতে নিহত ৯, ডুবেছে হাজারের বেশি ঘর জ্বালানি ভর্তুকি শেষ হলেই কেন মূল্যস্ফীতির আগুন জ্বলে ওঠে কুষ্টিয়ায় জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর মক্কা চুক্তিতে মিসরকে সম্ভাব্য নতুন সদস্য হিসেবে চান এরদোয়ান অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের অবিশ্বাস্য জয়

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫০)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • 136

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

তারপর তিনি ‘ছাব্বিশ ও এক’ গল্পের মেয়েটি সম্পর্কেও আলাপ করতে লাগলেন। কতকগুলো অম্লীল কথা তিনি এমন সহজ ও অনর্গল ভাবে ব’লে গেলেন, যেগুলো আমার কাছে ‘সিনিক্যাল’ ব’লে মনে হোলো, এমন কি আমি ঈষৎ আহতও হলাম।

পরবর্তী কালে আমি লক্ষ্য করেছি তিনি এই অকথ্য কথাগুলির ব্যবহার করেন, তার একমাত্র কারণ, সেগুলি তাঁর কাছে যথাযথ অর্থের সূচনা করে। কিন্তু ঐ সময় কথাগুলি শুনতে আমার ভারি বিশ্রী লেগেছিল। আমি কোনো জবাব দিলাম না। পরক্ষণে অকস্মাৎ তিনি সতর্ক এবং অমায়িক হয়ে উঠলেন, আমাকে শুধাতে লাগলেন আমার জীবনের ঘটনা, আমি কি পড়েছি, এবং পড়ছি সে সব কথা।

‘আমি শুনেছি, তোমার পড়াশুনো খুব বেশি। সত্যি? আচ্ছা, করলেংকো কি গাইয়ে?’

‘আমি ঠিক জানি না; তবে আমার বিশ্বাস, না।’

‘জানো না? তাঁর গল্পগুলো কি তোমার ভালো লাগে?’

‘খুবই ভালো লাগে।’

‘এই হোলো তুলনামূলক পার্থক্য। তিনি গীতিপ্রধান, আর গীতি- প্রাধান্য তোমার মধ্যে আদৌ নেই। তুমি ওয়েন্টম্যান’ পড়েছ?’

‘পড়েছি।’

‘তিনি ভালো লেখক, তাই না?-বুদ্ধিমান, যথাযথ, বাড়াবাড়িবর্জিত, অনেক ক্ষেত্রে তিনি গগলের চেয়েও ভালো। বালজাকের সাহিত্যের সংগে তাঁর ঘনিষ্ঠ পরিচয় ছিল। আর গগল, তিনি অনুকরণ করেছিলেন, মার্লিস্কিকে।’

আমি যখন বললাম যে গগল সম্ভবত হফম্যান, ষ্টার্ণ এবং হয়তো, ডিকেন্সের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তখন তিনি আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, ‘ওটা তুমি কোথা-ও পড়েছ, তাই না? কথাটা সত্যি নয়। গগল ডিকেন্সকে কদাচিৎ জানতেন। যাই হোক, স্পষ্টই বোঝা যাচ্ছে তুমি অনেক বেশি পড়েছঃ কিন্তু দ্যাখো, বেশি পড়া বিপজ্জনক। কল্পভ নিজেকে ধ্বংস করেছিলেন ওই ভাবে।’

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজে বিদেশি পণ্যবাহী জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা ২১ নাবিক

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫০)

০৩:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫