০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের শি জিনপিংয়ের কড়া বার্তা, তিয়েনআনমেন দমনকে প্রকাশ্যে সমর্থন পুরোনো বইয়ের হঠাৎ চাহিদা কেন বাড়ছে, এর পেছনে কি কৃত্রিম বুদ্ধিমত্তা? তরুণদের উন্মাদনায় দ্য গলকে ঘিরে ফ্রান্সে সিনেমার বিস্ময়কর সাফল্য মেটার বিরুদ্ধে মামলায় হারলে বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রামের চেহারা ভারতে বিনামূল্যের ডিজিটাল লেনদেনে আসছে খরচ, বদলে যেতে পারে ইউপিআইয়ের সাফল্যের গল্প আইফোনের পর্দায় নাচতে থাকা বিন্দুই হতে পারে গাড়িতে বমিভাবের সমাধান বেইজিংয়ের এআই বারে পিন্টের সঙ্গে মিলছে ডিপসিকের টোকেন হারিয়ে যাওয়া ইনকা নগরীর খোঁজে ‘আসল ইন্ডিয়ানা জোন্স’, ৫৩ বছর পর মিলল সত্যের সন্ধান চীন-যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধে মিত্রদের ‘পক্ষ বেছে নিতে’ বলবে ওয়াশিংটন

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫১)

  • Sarakhon Report
  • ০৪:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 140

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

তারপর তিনি দরজা পর্যন্ত আমার সংগে এসে আমার সংগে কোলাকোলি ক’রে, আমার চুমু খেয়ে বললেন, “তুমি একজন সত্যিকারের মুঝিক (চাষা); লেখকদের সংগে বাস করা তোমার পক্ষে কঠিন হয়ে উঠবে। কিন্তু সেজন্যে ভয় পেয়োনা। যা অনুভব করবে, তাই বলবে, হোক তা কঠোর-আসে যায় না। যাদের বুদ্ধি আছে, তারা বুঝবে।”

এই প্রথম সাক্ষাতে দুটি বিষয় আমার মনে রেখাপাত করেছিল। টলস্টয়কে দেখে আমি গর্ব এবং আনন্দ বোধ করেছিলাম; কিন্তু তাঁর সংগে আলাপটা আমার কতোকটা শওয়াল-জবাবের মতো মনে হয়েছিল এবং, এক অর্থে বলা যেতে পারে, তাঁর মধ্যে আমি ‘কশাক’, ‘খোলস্ত- নিয়ের’ এবং ‘যুদ্ধ ও শান্তি’র লেখকের সাক্ষাৎ পাই নি।

পেয়েছিলাম একজন ‘বারিনের’ (বাবুর), যিনি আমার প্রতি রূপাপরবশ হ’য়ে জনসাধারণের ভাষায় কথা বলা প্রয়োজন ব’লে ভেবেছিলেন-জন- সাধারণের ভাষা, অর্থাৎ অলিগলির ও হাট-বাজারের ভাষা। ব্যাপারটা তাঁর সম্পর্কে আমার ধারণাকে সম্পূর্ণ বদলে দিলো-যে ধারণ। দীর্ঘকাল ধ’রে আমার গভীরে মূল সঞ্চারিত করেছিল, যে ধারণা আমার কাছে হ’য়ে উঠেছিল একান্ত প্রিয়।

তাঁর সংগে আবার আমার দেখা হয় ইয়াসনাইয়া পলিয়ানাতে। শরতের মেঘাচ্ছন্ন একটি দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তাঁর গায়ে মোটা একটা ওভারকোট, পায়ে হাঁটুভর চামড়ার জুতো। তিনি আমাকে সংগে নিয়ে জংগলের দিকে বেড়াতে চললেন। নালা-নর্দমাগুলো তিনি ছোটো ছেলের মতো লাফ দিয়ে পার হলেন, গাছের ডাল-পালা নেড়ে ঝরিয়ে দিলেন বৃষ্টির ফোঁটাগুলো।

তারপর সেখানে বসে আমাকে প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করে জানালেন, ফেট শোফেনহাউয়ের সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন। বার্চগাছের মখমলের মতন ভেজা গুড়িতে তাঁর হাতের সস্নেহ মৃদু আঘাত দিয়ে তিনি বললেন, “সম্প্রতি আমি একটা কবিতা পড়েছিলাম:

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫১)

০৪:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫