০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান সিঙ্গাপুরে চাকরির বাজারে চাপ বাড়ছে, ছাঁটাই সর্বোচ্চ পর্যায়ে; ডিগ্রিধারীদের উদ্বেগ বেশি ভারতে ডিজেল ও বিমান জ্বালানি রপ্তানিতে বাড়ল অতিরিক্ত কর, অপরিবর্তিত পেট্রোল ‘আংটি আছে তো আসুন, না থাকলে একাই আসুন’—টেলর-ট্রাভিসের বিয়ের নিয়মে চাঞ্চল্য ঘুমের সমস্যায় স্বস্তি দিচ্ছে ভারী কম্বল, বাড়ছে জনপ্রিয়তা এক নজরে সেরা হিটেড কম্বল ও হিটিং কুশন: আরাম, উষ্ণতা ও বহনযোগ্যতার পরীক্ষায় কে এগিয়ে? ম্যাসাজ পিস্তল কিনবেন? পরীক্ষায় এগিয়ে যে মডেলগুলো, জানুন বিস্তারিত তেলের দাম কমার স্বস্তি, তবে কৃষি খাতে ব্যয়ের চাপ এখনো বড় চ্যালেঞ্জ বসনিয়া কোচ বারবারেজের বিস্ময়কর সাফল্য, বিশ্বকাপে চোখ এখন নকআউট পর্বে এসি-সিআই উদ্যোগে আসিয়ানের সৃজনশীল অর্থনীতিতে নতুন সম্ভাবনা, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫৪)

  • Sarakhon Report
  • ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • 88

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

ভি, ভি. সম্পর্কে চিন্তাবিজড়িতভাবে তিনি বলতেন, “তিনি একজন ‘মহান রাশিয়ান’ নন। আর সেইজন্যেই তিনি আমাদের জীবনকে সুন্দরভাবে এবং সত্যিকারের আলোতে দেখতে পারেন।” আন্টন শেখভকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। শেখভের সম্পর্কে তিনি বলেন: “ওর ওষুধগুলো ওর পথের অন্তরায় হ’য়ে উঠেছে। ও যদি ডাক্তার না হোতো, তবে আরো বড়ো লেখক হ’তে পারতো।”

একজন তরুণতর লেখক সম্বন্ধে তিনি বলেছিলেন: ‘ইনি ইংরেজ হবার ভান করেন। এ ভূমিকায় মস্কাওই কোনো লোকের পক্ষে সফল হবার আশা সবচেয়ে কম।” আমাকে তিনি একবার বলেছিলেন, “তুমি একজন উদ্ভাবক, তোমার ওই কুভালদা-রা সবাই হোলো মন-গড়া।” আমি যখন বললাম, কুভালদা চরিত্র জীবন থেকে চিত্রিত হ’য়েছে, তখন তিনি বললেন: ‘বলো, তুমি তাকে কোথায় দেখেছ?”

কুভালদা নামে যে লোকটির আমি বর্ণনা করেছি, তাঁকে আমি প্রথমে দেখি কাজানের এক ম্যাজিস্ট্রেট কনভালভের এজলাসে। ঐ দৃশ্যটির বর্ণনা শুনে তিনি সর্বান্তঃকরণে হোহো ক’রে হেসে উঠলেন। তিনি তাঁর চোখের জল মুছে বললেন, “নীল রক্ত-হ্যা, ঠিক, নীল রক্ত।” কিন্তু কী চমৎকার, কী মজার। তোমার লেখার চেয়ে তোমার বলাটি কিন্তু আরো ভালো হয়েছে। তবে, একথা তোমায় স্বীকার করতেই হবে যে, তুমি একজন উদ্ভাবক, একজন রোমন্টিক।”

আমি বললাম, “সম্ভবত সব লেখকরাই কিছু পরিমাণে উদ্ভাবক, কারণ, তারা মানুষকে বর্ণনা করে জীবনে তাদের যেমনটি দেখতে চায় তেমনিটি ক’রে। একথাও আমি বললাম, যে-সব সক্রিয় লোক জীবনের অন্যায়কে যে-কোনো উপায়ে, এমন কি হিংসার দ্বারাও প্রতিরোধ করতে চায়, তাদের আমি পছন্দ করি।”

“কিন্তু হিংসাটাই যে সবচেয়ে বড়ো অন্যায়।” তিনি আমার একখানা হাত নিজের হাতে নিয়ে বলে উঠলেন, “তুমি এই স্বত-বিরোধিতার হাত থেকে কেমন ক’রে রক্ষা পাবে, উদ্ভাবক? তোমার ‘আমার সহযাত্রী’ লেখাটি উদ্ভাবন নয়-এবং উদ্ভাবন নয় ব’লেই ওটি সুন্দর। কিন্তু তুমি যখন মগজের সাহায্য নাও, তখন তুমি জন্ম দিয়ে বসো নাইটদের-যতো সব আমাডাইস আর সিফ্রিন্ডদের।”

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫৪)

০৪:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫