০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
এআই দুনিয়ায় নতুন শক্তি হতে চায় জেন স্ট্রিট, গোপনীয়তা ভেঙে বিনিয়োগে বড় পদক্ষেপ জাপানে ভিসা ফি পাঁচ গুণ, ৪৮ বছর পর বড় পরিবর্তন কার্যকর জুলাই থেকে ব্যাংকে বন্ধক রাখা সোনা উধাও! আতঙ্কে হাজারো গ্রাহক, বাড়ছে ক্ষোভ ২০২২ সালে কেমন ছিলো শেরউড অরণ্যের জীবন্ত কিংবদন্তি: হাজার বছরের সাক্ষী মেজর ওক নবায়নযোগ্য জ্বালানির যুগে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ নয়, গ্রিড ইরানের স্থগিত তহবিলে প্রবেশাধিকার, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ইঙ্গিত নিরবচ্ছিন্ন যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৬ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষ কি মানুষকেই বেছে নেবে? চুপচাপ ট্রেডিং থেকে এআই সাম্রাজ্যে: ওয়াল স্ট্রিটের রহস্যময় জেন স্ট্রিটের নতুন দৌড় হরমুজ প্রণালি খুললেও স্বস্তি ফিরতে সময় লাগবে, নতুন চ্যালেঞ্জে উপসাগরীয় তেল রপ্তানিকারকরা

সেনাবাহিনী প্রধানের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাথে সাক্ষাৎ

  • Sarakhon Report
  • ০৩:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 124

সারাক্ষণ ডেস্ক

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার ): ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে রাওয়া এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর উপস্থিতিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যগণের সাথে মহাখালী ডিওএইচএস এ অবস্থিত রাওয়া কমপ্লেক্সে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্যের সাথে পরিচিতির পরে রাওয়া এর পক্ষ থেকে এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। একই সাথে রাওয়া এর নবনির্বাচিত চেয়ারম্যান কর্তৃক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সার্বিক উন্নয়নের জন্য গৃহীত ও ভবিষ্যতে প্রয়োজনীয় নানাবিধ কল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
রাওয়া এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সেনাবাহিনী প্রধান তাঁর গঠনমূলক বক্তব্যে বলেন যে, সশস্ত্র বাহিনীর চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যগনের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গৃহীত পদক্ষেপসমূহ যেমন – বিদেশি সংস্থার সাথে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, উন্নত দন্ত চিকিৎসা প্রদানসহ ৬১ টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ঔষধ সরবরাহের কথা উল্লেখ করেন। একই সাথে অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বর্ধিত করার কথা উল্লেখ করেন। তিনি বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তি সহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়া এর জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকুরীর সুযোগ তৈরি করা এবং রেশন/ রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও, মৃত মেজর জাহিদ এর পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী ; জিওসি লগ এরিয়া এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

এআই দুনিয়ায় নতুন শক্তি হতে চায় জেন স্ট্রিট, গোপনীয়তা ভেঙে বিনিয়োগে বড় পদক্ষেপ

সেনাবাহিনী প্রধানের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাথে সাক্ষাৎ

০৩:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫