০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

হিউএনচাঙ (পর্ব-১৩)

  • Sarakhon Report
  • ০৯:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 128

সত্যেন্দ্রকুমার বসু 

চাঙ আন আর লোইয়াঙ, এই দুই রাজধানীতেই যেসব মুখ্য সন্ন্যাসীরা বৌদ্ধধর্মের চর্চা করে থাকেন, তাঁরা সর্বদাই আমার কাছে আসতেন বৌদ্ধধর্ম শিক্ষা করতে, ধর্ম সম্বন্ধে গভীর ভাবে চিন্তা করতে আর ধার্মিক জীবনের ফললাভ করতে। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি, ধর্মের উপদেশ দিয়েছি, বিচার করেছি। যদিও এ কথা বলতে আমি সংকোচ বোধ করচি, তবুও এ সত্য যে, আজকালকার মধ্যে কোনও সন্ন্যাসীরই আমার চেয়ে বেশি খ্যাতি নেই।

আমি যদি ধর্মের আরও অনুশীলন করতে চাই, আমার খ্যাতি আরও বাড়াতে চাই, আপনি কি মনে করেন আমি টুন্ হুয়াঙের সন্ন্যাসীদের শিষ্যত্ব করব?’ এক সামান্য সীমান্তের দুর্গরক্ষীকে এই কঠিন তিরস্কার করবার পর আবার তাকে এই ভাবে বোঝালেন- ‘ধর্মশাস্ত্রগুলি আর তার ভাষ্যগুলির অসম্পূর্ণ অবস্থা আমার গভীর দুঃখের কারণ হয়েছে।

নিজের ক্ষতির আশঙ্কা, বিপদ-আপদ তুচ্ছ করে আমি পণ করেছি যে, বুদ্ধদেব যে ধর্মশিক্ষা মানুষকে দান ক’রে গিয়েছেন, ভারতবর্ষে গিয়ে সেই ধর্ম অন্বেষণ করব। কিন্তু আপনি দয়ালু লোক হওয়া সত্ত্বেও আমার এই আগ্রহে উৎসাহ না দিয়ে আমাকে নিবৃত্ত হতে বলছেন!

এর পর কি আপনি এ কথা বলতে সাহসী হবেন যে, আমার মতন আপনিও সংসারের প্রাণীদের দুঃখে দুঃখী বা আমার মতন আপনিও জীবের মুক্তি ইচ্ছা করেন? আপনি যদি আমার যাত্রায় বাধা দেন, তা হলে আপনার কাছে আমার প্রাণ বলি দেব, তবু হিউএনচাঙ চীনদেশের অভিমুখে এক পাও বাড়াবে না।’

চলবে

হিউএনচাঙ (পর্ব-১২)

হিউএনচাঙ (পর্ব-১২)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

হিউএনচাঙ (পর্ব-১৩)

০৯:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫