১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

রণক্ষেত্রে (পর্ব-৮১)

অষ্টম পরিচ্ছেদ

‘বোসো, বোসো,’ সোফাটা দেখিয়ে বৃদ্ধ বলল। ‘এখানে আমি একাই থাকি, বুঝেছ। অনেক কাল বাড়িতে অতিথ-জন আসে না। চাষীরা কচিৎ-কখনও আসে এটা-ওটা জিনিস নিয়ে। তবে অনেক কাল কোনো ভন্দরলোকের মুখ দেখি নি। ক্যাপটেন ভার্ৎস অবিশ্যি একবার এসেছিলেন বটে। তাঁকে চেনো নাকি তোমরা? ওহো, কিছু মনে কোরো না, তোমরা যে আবার লাল। তাও তো বটে।’

আমাদের গৃহকর্তা সাইডবোর্ডের কাছে গিয়ে দু-খানা প্লেট আর দুটো কাঁটা বের করল। প্লেট দুটো, বোঝা গেল, বিপর্যয়ের হাত এড়াতে পেরেছিল। কাঁটা দুটোর একটা ছিল কাঠের হাতলওয়ালা রান্নাঘরে ব্যবহার করার মতো সাধারণ কাঁটা, আর দ্বিতীয়টা ছিল কারুকাজ-করা আর বাঁকানো, ভোজের শেষে ফল-মিষ্টি খাওয়ার কাঁটা। এই দ্বিতীয় কাঁটাটার একটা দাঁড়া আবার ছিল ভাঙা। যাই হোক, এরপর গৃহকর্তা সাইডবোর্ড থেকেই বের করল একখানা আন্ত কালো পাঁউরুটি আর ইউক্রেনীয় সসেজের মালার আধখানা।

তারপর ঝুলকালিতে প্রায় কালো-হয়ে-গেছে এমন একটা কেটলি ত্রিভঙ্গমুরারি একটা কেরোসিন স্টোভের ওপর বসিয়ে গৃহকর্তা তোয়ালেয় হাত মুছল। তোয়ালেটা-ষে কতদিন কাচা হয় নি তা ভগবানই জানে। তারপর সে দেয়াল থেকে একটা অদ্ভুত আকারের সুন্দর পাইপ নামাল। পাইপটার গায়ে খোদাই-করা ছাগলের মূর্তিতে মানুষের মুখ ছিল বসানো।

ছাগলটার দন্তহীন মুখে ছিল একগাল হাসি। পাইপে মাখোকা তামাক ভরে লোকটি এবার মচমচ-আওয়াজ-করা স্প্রিং-উ’চনো একটা ভাঙাচোরা আরাম-কেদারায় বসল। আর ওর এইসব কাজকর্ম চলার সময় আগাগোড়া আমরা চুপচাপ সোফাটার ওপর বসে রইলুম। বৃদ্ধ একবার আমাদের দিকে পেছন ফিরতে চুবুক আমাকে কনুইয়ের খোঁচা দিয়ে দুষ্টু হাসি হেসে আঙুল দিয়ে নিজের মাথাটা দেখালেন। উনি কী বলতে চাইছিলেন বুঝে আমিও হাসলুম।

‘অনেক দিন পর আবার লালেদের দেখছি, গৃহকর্তা বলল। তারপর প্রশ্ন করল: ‘আচ্ছা, লেনিনের শরীরগতিক কেমন? ভালো তো?’

‘লেনিন ভালোই আচেন। ধন্যবাদ,’ চুবুক গম্ভীরভাবে বললেন।

‘হুম্, ভালোই, ভালোই।’

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

রণক্ষেত্রে (পর্ব-৮১)

০৮:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫