০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাজস্থানে অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, ২৯ প্রজাতির গাছ পাবে বিশেষ সুরক্ষা ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে ৫০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা, বাড়ানো হলো নিরাপত্তা পশ্চিম এশিয়ার সংকটেও ভারতের পণ্য রপ্তানিতে ২০ শতাংশের উল্লম্ফন, বদলাচ্ছে বাণিজ্যের মানচিত্র ক্যামেরার ফ্রেমে বদলে যাওয়া ভারত: নেহরু-গান্ধী থেকে ক্ষমতার রাজনীতির দৃশ্যপট কৃষকের ঘরে ধান, অথচ বিক্রির পথ নেই—কৃষ্ণসাগর অবরোধে ইউক্রেনের কৃষিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা ব্রিটেনে খাদ্যপণ্যের দাম কমার স্বস্তি, তবে সামনে নতুন শঙ্কা স্বাধীনতার সুরে কবিতা ও গান, যে শিল্প আজও জাগিয়ে রাখে দেশপ্রেমের আগুন সিওডো ব্যান্ডের ‘জোসন পপ’: ছন্দের সূত্র নয়, অনুভূতিই যেখানে আসল মার্কিন ভক্তদের কাছে জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়ল বিটিএস

টলস্টয়ের স্মৃতি (শেষ-পর্ব)

  • Sarakhon Report
  • ০৪:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 142

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

কেবলমাত্র নিজের কাছে বলতে হবে: ‘আমি বিশ্বাস করি।’ সংগে সংগে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, তুমি যেমনভাবে দেখতে চেয়েছিলে, তেমনিভাবেই চোখের সামনে ধরা দেবে সব কিছু। সব কিছুই নিজেকে তোমার কাছে ব্যাখ্যা করবে, তোমাকে আকর্ষণ করবে।

তুমি তো ভালোবাসো প্রচুর পরিমাণে, আর বিশ্বাস হোলো মহত্তর ভালোবাসা। তুমি আরো ভালোবাসো, আরো, তোমার ভালোবাসা বিশ্বাস হ’য়ে উঠবে। কেউ যখন কোনো মেয়েকে ভালোবাসে, তখন সেই মেয়েটি নিঃসন্দেহে হ’য়ে ওঠে পৃথিবীর সেরা মেয়ে। এই হ’লো বিশ্বাস।

যে বিশ্বাস করে না, সে ভালোবাসতে পারে না; আজ সে এক মেয়ের প্রেমে পড়ে, কাল পড়ে আরেক জনের। এই সব মানুষের আত্মা হোলো ভবঘুরে; বন্ধ্য, বিফল তাদের জীবন-সেটা ভালো নয়। কিন্তু তুমি হোলে জাত বিশ্বাসী, আর নিজেকে দমিয়ে রাখার চেষ্টা ক’রে কোনো লাভ নেই। হ্যা, তুমি হয়তো বলবে, সৌন্দর্য? কিন্তু সৌন্দর্য কি? পরমতম সৌন্দর্য হ’লেন ভগবান।

এবিষয়ে তিনি আমার কাছে কদাচিৎ আলাপ করেছেন। তাই এই বিষয়টির গুরুত্ব এবং আকস্মিকতা আমাকে একরকম অভিভূত ক’রে ফেললো। আমি স্তব্ধ হ’য়ে রইলাম।

তিনি তাঁর পা দুটিকে কোচের তলায় গুটিয়ে কোচের উপর বসে-ছিলেন, এবার বিজয়ীর মতো মৃদু হেসে আমার পানে তর্জনী হেলন ক’রে বললেন, “না না, চুপ থেকে এ বিষয়ে তুমি রেহাই পাচ্ছ না।”

ভগবানে অবিশ্বাসী আমি কী অজ্ঞাত কারণে ঈষৎ ভীত, সতর্ক হ’য়ে তাঁর পানে তাকিয়ে রইলাম। তাকিয়ে রইলাম, আর ভাবলাম, “ইনিই, ইনিই বুঝি সেই ভগবানের স্বরূপ।”

জনপ্রিয় সংবাদ

৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

টলস্টয়ের স্মৃতি (শেষ-পর্ব)

০৪:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫