০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪৯)

  • Sarakhon Report
  • ১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 120

শশাঙ্ক মণ্ডল

এই কালীমায়ের ভক্ত কামিনী সে যুগে গান বেঁধেছিল-

কালো বেটী কত খাঁটি সে যে ফুলের মাথায় পরে চরণ দুটি কত কোটি চাঁদ সূরজে আলো করে কত শলক কত রশ্মি কালী মায়ের পায়।

ধানের খেতে ঢেউ উঠিয়ে কালী কালে ঢেউ দেখায়।।

যশোর জেলার বেরবাড়ী গ্রামে কবি পাগলা কানাই এর জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে। সামান্য তার শিক্ষা দীক্ষা। পরবর্তী কালে নীলকুঠিতে চাপরাশির কাজ করতেন। তার কবিগানে লালন ফকিরের মতো দার্শণিকতা লক্ষ করা যায়। কবিগানের পাশাপাশি অনেক জারিগানও রচনা করেছিলেন। পাগলা কানাই এর একটি বিশিষ্ট কবিগান-

পুলহি রাত যদি হবি পার তিরিশমাত্র পঞ্চ মাণিক সঙ্গে সাক্ষী কর কত ফকির দরবেশ আলেম ফাজেম তাঁরা পুজি করেছেন বহুতর আমি কানাই সুপথে নাই কি জানি কি করেন পরওয়ার ভোলামন তুই বুঝ্যা কর কারবার।

পাগলা কানাই এর সমকালীন কবিয়াল ইদু বিশ্বাস যশোর জেলার ঝিনাইদহ এর ঘোড়ামারা গ্রামে জন্মগ্রহণ করেন। পাগলা কানাই এর গুরু রসুলপুরের নয়ান ফকির। নয়ান ফকির এবং পাগলা কানাই এর নামে কয়েকটি বাউলগানও পাওয়া গেছে। পাগলা কানাই এর প্রতিদ্বন্দ্বী কবিয়াল হিসাবে বিস্তীর্ণ অঞ্চলে ইদু বিশ্বাসের সুনাম ছিল। কানাই এর তুলনায় ইদু বিশ্বাস শিক্ষিত ছিলেন বলে মনে করার সঙ্গত কারণ আছে। ইদু বিশ্বাস সম্পর্কে পাগলা কানাই এর একটি গান-

রঙ ব্যাছে পাগলা কানাই আর দিত্যাছে ইদু ভাই

নতুন রঙ ছাতের বিশ্বাস কয় মন্দ নয়।।

ইদু বিশ্বাসের এই গানটি খুলনা বাগেরহাটের মানুষের মুখে মুখে ফিরত সে যুগে-

‘শোনার ভাই গোর আজারের কথা আমাদের হৃদে আছে গাঁথা।

থেকে থেকে প্রাণ চমকে উঠে কি হবে বিধাতা। সে সব কেতাব কোরাণের কথা সোনকের নেফীর ওজন করবে গোরে গোরে খাড়া মারবে জুলমতেরই কোড়া,

হাড়ে মাংসে মণি মগজে ছোবেনা তোর জোড়া।’

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪৯)

১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫