০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

হিউএনচাঙ (পর্ব-২৪)

  • Sarakhon Report
  • ০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 106

সত্যেন্দ্রকুমার বসু

রাজাও ছাড়েন না। এদিকে ভক্তি ও সম্মানের মাত্রা এত বেড়ে গেল যে, রাজা ধর্মগুরুকে নিজের আহার পরিবেশন করতে লাগলেন। অবস্থা বেগতিক দেখে হিউএনচাঙ প্রায়োপবেশন করবার ভয় দেখালেন। তিনি সোজা নিশ্চলভাবে অবস্থান করলেন; তিনদিন একফোঁটা জলও মুখে দিলেন না। চতুর্থদিনে রাজা দেখলেন যে, ধর্মগুরুর নিঃশ্বাস অতি ক্ষীণভাবে বইছে।

নিজের হঠকারিতায় লজ্জিত ভীত হয়ে তিনি ধর্মগুরুকে সাষ্টাঙ্গ প্রণিপাত ক’রে ক্ষমা প্রার্থনা করলেন। বুদ্ধদেবের মূর্তির সম্মুখে প্রতিজ্ঞা করলেন যে, তিনি অতিথিকে যেতে দেবেন। শুধু অনুরোধ করলেন যে, ফিরবার পথে যেন তিন বছর তিনি তাঁর রাজ্যে কাটিয়ে যান। আর বললেন, ‘ভবিষ্যতে কোঁনোও কল্পে যদি আপনি বুদ্ধত্ব প্রাপ্ত হন, তা হলে প্রসেনজিত বা বিম্বিসারের মত আমি যেন আপনার সেবা করতে পাই।’

রাজার অনুরোধে হিউএনচাঙ আর একমাস তুরফানে থেকে রাজসভায় ও প্রজাদের ধর্মোপদেশ দিতে রাজী হলেন। রাজা এক চাঁদোয়া টাঙালেন যার তলায় তিন শত লোক বসতে পারে। মহারানী, রাজা স্বয়ং, দেশের সমস্ত মঠের অধ্যক্ষরা আর প্রধান প্রধান রাজকর্ম-চারীরা ভিন্ন ভিন্ন দলে বসে সশ্রদ্ধভাবে তাঁর উপদেশ গ্রহণ করত। প্রত্যহ উপদেশের সময় হলে স্বয়ং রাজা একটা গন্ধদ্রব্যের পাত্র হাতে নিয়ে আসতেন আর বেদীর কাছে একটা পাদপীঠ স্থাপন করতেন। তার উপরে পা দিয়ে হিউএনচাঙকে প্রত্যহ বেদীতে বসতে হত।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-২৩)

হিউএনচাঙ (পর্ব-২৩)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

হিউএনচাঙ (পর্ব-২৪)

০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫