০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৬৭)

  • Sarakhon Report
  • ১১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 141

শ্রী নিখিলনাথ রায়

তাঁহারা নবাবদিগের নিকট হইতে আর সেরূপ অর্থোপার্জন করিতে পারিতেন না; পরন্তু নবাবকে বৃত্তিস্বরূপ কোম্পানীর কোষ হইতে অর্থ প্রদান করিতে হইত। সেইজন্য তাঁহারা অন্যান্য লোকের সহিত বন্দোবস্তে আপনাদের লাভের সামঞ্জস্য করিয়া লইতেন। কোম্পানীর কর্মচারিগণ এইরূপ যেখানে বন্দোবস্ত করিয়াছেন, তথার অগ্রে হস্তপ্রসারণ করিয়া-ছেন, পরে বন্দোবস্তের অনুমতি দিয়াছেন। প্রধান কর্মচারিগণের ন্যায় তাঁহাদের দেওয়ান বা বেনিয়ানগণও এইরূপ লাভ হইতে বঞ্চিত হন নাই।

সিরাজ উদ্দৌলার ধনাগার লুণ্ঠনের সময় ক্লাইবের দেওয়ান-রামচাঁদ ও মুন্সী নবকৃষ্ণ যথেষ্ট লাভ করিয়াছিলেন। কোম্পানীর প্রত্যেক কর্মচারী আপনাদের উদরপূরণের সঙ্গে সঙ্গে আপনাদের মুৎসুদ্দীদিগের সুবিধা করিয়া দিতেন। হেষ্টিংস সাহেবও পূর্ব্বপ্রথা অবলম্বন করিয়া, নিজের সঙ্গে সঙ্গে প্রিয় কান্তেরও অর্থাগমের যথেষ্ট সুবিধা করিয়া দেন। কি ভারতবর্ষে, কি ইংলন্ডে, হেষ্টিংসের উৎকোচ গ্রহণব্যাপার জনসাধারণে বিশেষরূপে অবগত আছে।

প্রত্যেক কার্য্যে এরূপ ভীষণ উৎকোচগ্রহণ, অতি অল্পই দৃষ্ট হইয়া থাকে। তাঁহার উৎকোচগ্রহণের সঙ্গে সঙ্গে, কাস্তও জড়িত ছিলেন। দুই একটির উদাহরণ দেওয়া যাইতেছে। হেটিংসের নামে যে সকল অভিযোগ উপস্থিত হয়, তন্মধ্যে অষ্টম অভিযোগের একস্কুলে লিখিত আছে যে, হেষ্টিংস, খাঁ জাহান খাঁ নামক এক ব্যক্তিকে বার্ষিক ৭২,০০০ টাকায় হুগলীর ফৌজদার নিযুক্ত করিয়া, তাঁহার নিকট হইতে বৎসরে নিজে ৩৬,০০০ টাকা ও তাঁহার বেনিয়ান কান্ত, বৎসরে ৪,০০০ টাকা উৎকোচস্বরূপ লইতেন।

ইহা অপেক্ষা ভয়ানক উৎকোচগ্রহণ আর আছে কি না জানি না। একজন ৭২,০০০ টাকা বার্ষিক বেতন পাইয়া তাহা হইতে যদি ৪০,০০০ টাকা উৎকোচ প্রদান করে, তাহা হইলে, তাহার আয়ের কত লাঘব হয়, ইহা সহজে বুঝা যাইতে পারে। সুতরাং সে ব্যক্তি স্বীয় আয় ঠিক রাখিবার জন্য অবশেষে যে অত্যাচারের সাহায্য লইয়া, হতভাগ্য প্ৰজাৰৰ্গকে উৎপীড়িত করিবে, তাহাতে আর বৈচিত্র্য কি?

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৬৭)

১১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫