১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

রণক্ষেত্রে (পর্ব-১২)

  • Sarakhon Report
  • ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • 212

আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

ধোঁয়ার গন্ধওয়ালা ঝল‌সানো হাঁসটাকে ছি’ড়ে টুকরো-টুকরো করে পরম তৃপ্তিতে ভোজ লাগালুম আমরা। আর বন্ধুর মতো দু-জনে গল্পগুজব শুরু করলুম।

সঙ্গী জুটে যাওয়ায় ভারি খুশি হয়েছিলুম সেদিন। আমার মনে ফের নতুন করে সাহস ফিরে এল। ভাবলুম, যে-বিপদে জড়িয়ে পড়েছি দু-জনে মিলে নিশ্চয় আমরা তা থেকে উদ্ধারের একটা উপায় খুজে বের করতে পারব।

‘সূর্য’ আকাশে থাকতে-থাকতে এস খানিক ঘুমিয়ে নিই,’ আমার নতুন সঙ্গী পরামর্শ দিল। ‘অন্তত এখন ঘুমটা তো ভালো হবে। রাত্রে যা ঠান্ডা, ঘুমনো যাবে ना।’

একটা ফাঁকা জায়গা বেছে নিয়ে শুলুম আমরা। সঙ্গে সঙ্গে ঢুলুনি এসে গেল। খুব সম্ভব ঘুমিয়েই পড়েছিলুম, কিন্তু একটা হতচ্ছাড়া পি’পড়ে আমার নাকের মধ্যে ঢুকে পড়ায় ঘুমটা গেল ভেঙে। তাড়াতাড়ি উঠে বসে নাক ঝাড়লুম। আমার সঙ্গীটি দেখলুম গভীর ঘুমে আচ্ছন্ন। ওর টিউনিকের গলার বোতামটা খোলা আর কলারের ভেতরদিকে ক্যাম্বিসের আন্তরটা দেখা যাচ্ছে। দেখি, সেই আন্তরের গায়ে কালো কালিতে ছাপমারা কটা অক্ষর ‘সি-টি. এ. সি. সি.।’

ভাবলুম, ‘ওটা আবার কোন্ ইশকুল? আমার বেল্টের বসে তো ‘এ. টি. এচ. এস’ এই চারটে অক্ষর খোদাই-করা। তার মানে, ‘আরুজ্জামাস টেকনিক্যাল হাই স্কুল’। কিন্তু ওর দেখছি লেখা আছে প্রথমে ‘সি-টি.’, তারপর ‘এ.সি.সি.’।’ অক্ষর কটার মানে নানাভাবে বের করার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। ভাবলুম, ‘ও জেগে উঠলে পর জানতে চাইব।’

গুরুপাক খাবার খেয়ে তেষ্টা পেয়ে গিয়েছিল। কাছাকাছি কোথাও জল ছিল না। তাই ঠিক করলুম খাদের একেবারে তলায় নামব। ধারণা ছিল ওখানে নিশ্চয়ই নদীর সন্ধান পাওয়া যাবে। সত্যিই ছোট নদীর সন্ধান পাওয়া গেল, কিন্তু তার পাড়ের কাছটা পাঁকে এত পেছল যে নদীতে নামা সম্ভব হল না। একটা শুকনো জায়গার সন্ধানে তাই আরও খানিকটা এগিয়ে গেলুম। খাদের ভিতরে দেখলুম নদীর পাশে পাশে একটা ঘোড়া গাড়ি চলার সরু রাস্তা চলে গেছে। সেখানে ভিজে মাটির ওপর ঘোড়ার খুরের দাগ আর ঘোড়ার টাটকা নাদ নজরে পড়ল। দেখে মনে হল যেন সেই দিন সকালেই একপাল ঘোড়াকে ওই মেঠো পথ ধরে নিয়ে যাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

রণক্ষেত্রে (পর্ব-১২)

১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫