০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানালো নেতারা

  • Sarakhon Report
  • ০৪:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • 210

সারাক্ষণ রিপোর্ট

সারাংশ

  • ২৫ মার্চ দুপুরে শান্তিপূর্ণভাবে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ হামলা চালায়
  • শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের আহ্বান
  • গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন, খোরাকি ভাতা ও ঈদ বোনাস আদায়ের দাবিতে ২৩ মার্চ ২০২৫ থেকে গাজীপুরের টিএনজেড গ্রুপের দুটি প্রতিষ্ঠানের (এ্যাপারেল প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস) শ্রমিকরা ঢাকার শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

এর অংশ হিসেবে ২৫ মার্চ দুপুর ১২টায় তারা শান্তিপূর্ণভাবে শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু করলে পুলিশ হঠাৎ হামলা চালায়। এতে ছাত্রনেতা দিলীপসহ প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক আহত বা অসুস্থ হয়ে পড়েন।

ছাত্রনেতাকে গ্রেফতার ও পরে মুক্তি

হামলার সময় ছাত্রনেতা দিলীপ রায়ের ওপর বিশেষভাবে নৃশংস আচরণ করা হয় এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গণতান্ত্রিক ছাত্র জোটসহ ছাত্রদের চাপের মুখে দুই ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের তীব্র নিন্দা ও দাবি

‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতারা—তফাজ্জল হোসেন, এড. মাহবুবুর রহমান ইসমাইল, মোশরেফা মিশু, মাহমুদ হোসেন, তাসলিমা আক্তার, মাসুদ রেজা, ফায়েজ হোসেন, শবনম হাফিজ ও বিপ্লব ভট্টাচার্য—এক যুক্ত বিবৃতিতে এই পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা হামলাকারী পুলিশ সদস্যদের বিচার ও আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। একইসঙ্গে শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়া বেতন, চলতি মাসের মজুরি, ছুটির টাকা, খোরাকি ভাতা এবং আসন্ন ঈদের বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানান।

ঈদের আগে সকল পাওনা পরিশোধের জোর দাবি

নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, আন্দোলনরত শ্রমিকদের সকল পাওনা দ্রুত পরিশোধ করে যেন তারা শান্তিপূর্ণভাবে ঈদে ঘরে ফিরতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানালো নেতারা

০৪:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫