১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কৌশলগত স্বাধীনতার পরের পরীক্ষা: নেতৃত্ব কি নির্ভরতার বদলে পারস্পরিক সমৃদ্ধি আনবে? তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: কিছু কথা রাজনীতির নতুন সূত্র: ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাংসের জোগান বইয়ের পাতার মতোই মুগ্ধতা ছড়ায় বিশ্বের ৭ অপূর্ব গ্রন্থাগার লুলুলেমন আনল ‘বিগ-অ্যাস ব্যাগ’, ৮০ লিটারের বিশাল টোট ব্যাগে ঢুকবে যেন পুরো সংসার শিশুদের মুখে নতুন হাসি, মিশিগানে ম্যাগির উইগস ৪ কিডস-এর ২৩তম বার্ষিক গালা নাসার রোমান টেলিস্কোপের নতুন ঠিকানার পথে তিন মাসের মহাকাশযাত্রা মাত্র ১০ সেন্টিমিটার উচ্চতার ‘কিউটি পাই’ গোলাপ, ছোট বাগান সাজাতে দারুণ প্রাপ্তবয়স্ক সন্তানকে স্বনির্ভর করতে অভিভাবকের যে ৬টি পদক্ষেপ জরুরি বাড়িতে প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে সম্পর্ক ভালো রাখার উপায়

শানতোংয়ে চালু হলো চীনের প্রথম তাপ-নির্ভর সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্রকল্প

  • Sarakhon Report
  • ১২:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • 201

পূর্ব চীনের শানতোং প্রদেশের ইয়ানথাইতে চালু হলো দেশটির প্রথম তাপ নির্ভর সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্রকল্প। এই বিশেষ প্রকল্পটি বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত অব্যবহৃত তাপকে কাজে লাগিয়ে সমুদ্রের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরিত করবে।

চীন এবং ফ্রান্সের যৌথ বিনিয়োগে স্থাপিত এই অত্যাধুনিক প্ল্যান্টটি বছরে ১০৮ মিলিয়ন টন বিশুদ্ধ মিঠা পানি সরবরাহ করতে সক্ষম, যা ইয়ানথাই অঞ্চলের দীর্ঘদিনের মিষ্টি পানির অভাব পূরণে সহায়ক হবে।

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর কারিগরি কৌশল। সমুদ্র থেকে নেওয়া লবণাক্ত পানি পরিশোধন করতে নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ প্রক্রিয়ায় ব্যবহৃত এবং নির্গত তাপ ব্যবহার করা হয়। এর ফলে অতিরিক্ত তাপশক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি, শীতকালে প্রচলিত সমুদ্রের পানি বিশুদ্ধকরণ পদ্ধতির বিপুল বিদ্যুৎ খরচ এবং তাপ উৎপাদনের প্রয়োজনীয়তা হ্রাস পায়।

স্থানীয় কর্মকর্তারা মনে করছেন, এই প্রকল্পটি কেবল ইয়ানথাইয়ের পানি সরবরাহ ব্যবস্থাকেই উন্নত করবে না, বরং চীনের অন্যান্য উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য তাপকে সম্পদে পরিণত করার এই উদ্ভাবনী উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

ভারতের কৌশলগত স্বাধীনতার পরের পরীক্ষা: নেতৃত্ব কি নির্ভরতার বদলে পারস্পরিক সমৃদ্ধি আনবে?

শানতোংয়ে চালু হলো চীনের প্রথম তাপ-নির্ভর সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্রকল্প

১২:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫