০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

হিউএনচাঙ (পর্ব-৯৬)

  • Sarakhon Report
  • ০৯:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 274

সত্যেন্দ্রকুমার বসু

মৌদগল্যায়নের যোগবলে পৃথিবী কম্পমান হল, কিন্তু চাদর নড়ল না। তাই দেখে মৌদগল্যায়ন যোগবলে এক নিমেষে বুদ্ধের কাছে ফিরে গিয়ে দেখেন যে, সারিপুত্র আগেই পৌঁছে গিয়ে নির্বিবাদে বসে বসে উপদেশ শুনছেন। তখন মৌদগল্যায়ন বললেন, ‘এখন বুঝলাম যে, ঋদ্ধির (যোগবলের) চেয়ে প্রজ্ঞা বড়।’

সারিপুত্র যেখানে বসে সেলাই করছিলেন সেখানে হিউএনচাঙ একটি স্মারকস্তুপ দেখেছিলেন।

দেবদত্ত বুদ্ধকে হত্যা করবার চেষ্টা করবার জন্যে আর ‘ভিক্ষু কোকালিক’ বুদ্ধের নিন্দা করবার জন্যে আর ব্রাহ্মণ-কন্যা চণ্ডমণা বুদ্ধের নামে বৃথা কলঙ্ক দেবার চেষ্টা করবার জন্যে যেখানে যেখানে সশরীরে রসাতলে গিয়েছিলেন, সেই তিনটা গর্ত হিউএনচাঙ দেখেন।

দস্থ্য অঙ্গুলীমালা যে মানুষ খুন ক’রে তাদের আঙ্গুল দিয়ে মালা গেঁথে পরতো, আর পরে বুদ্ধের উপদেশে ভিক্ষু হয়েছিল, তার কথা আর বুদ্ধের সমসাময়িক আরো অনেক ঘটনাই হিউএনচাঙ এখানে স্মরণ করলেন। প্রত্যেক ঘটনারই স্মারকস্তূপ ছিল।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

হিউএনচাঙ (পর্ব-৯৬)

০৯:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫