১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
৫০-এর পর ত্বকে ব্লাশ ব্যবহারে ক্রিম নাকি পাউডার—কোনটি বেশি মানানসই? শরতের চলচ্চিত্র উৎসবে ভোগ সম্পাদকদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা মাস্কের স্পেসএক্সে ট্রাম্পের বিনিয়োগ, উঠল স্বার্থের সংঘাতের প্রশ্ন তিন বছরে ১০০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা ইন্দোনেশিয়ার চীনা যন্ত্রাংশের ওপর মার্কিন রোবট শিল্পের নির্ভরতা ফাঁস, নতুন নিষেধাজ্ঞায় বাড়ছে উদ্বেগ প্রেমের টানে কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে, স্বপ্নের বাড়ি হারিয়েও আক্ষেপ নেই কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারেও মার্কিন শেয়ারবাজারে আয় বৃদ্ধির চমক, দুই প্রতিষ্ঠানের বড় অবদান মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয় ফ্লোরিডায় স্বাস্থ্যবিমার খরচে বিপাকে লাখো মানুষ, এক বছরে বীমা ছাড়লেন ৪ লাখ ৪০ হাজার এপস্টেইনকে সহায়তার মামলায় গিসলেন ম্যাক্সওয়েলের সাজা বাতিলের আবেদন খারিজ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩০৪)

রাধানাথের পক্ষীয়েরা যখন অবগত হইল যে, গঙ্গাগোবিন্দের নিকট গবর্ণর জেনারেল, পরামর্শ জিজ্ঞাসা করিয়াছেন এবং তাঁহার ও তাঁহার পুত্র প্রাণকৃষ্ণের হস্তে জমিদারী-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং প্রত্যেক বংশের বংশ-তালিকা রহিয়াছে, তখন তাঁহার শরণাগত না হইলে, আর কোন উপায় নাই। তাহারা মনে করিয়াছিল যে, যদিও রাধানাথ দত্তক পুত্র বলিয়া বিষয়ের প্রকৃত উত্তরাধিকারী, তথাপি গঙ্গাগোবিন্দ যদি কোনরূপে বুঝাইয়া দেন যে, দিনাজপুরের জমিদারী তাহাদিগের পূর্ব্বপুরুষ হইতে চলিয়া আসায়, উভয়েই সমানভাবে উত্তরাধিকারী হইতে পারে, তাহা হইলে, রাধানাথকে বিশেষরূপে ক্ষতিগ্রস্ত হইতে হইবে।
অগত্যা তাহারা দেওয়ানজীর আশ্রয় লইতে বাধ্য হইল। দেওয়ানজীও সুযোগ অন্বেষণ করিতেছিলেন। তিনি রাধানাথকে সম্পত্তি দিবার পূর্ব্বে হেষ্টিংস সাহেবের নাম করিয়া সেই নাবালগের পক্ষীয়গণের নিকট ৪ লক্ষ টাকা দাবী করিয়া বসিলেন এবং ৪ লক্ষ টাকা দিতে প্রতিশ্রুত না হইলে, রাধানাথের জমিদারী প্রাপ্তি লইয়া বিষম গোলযোগ উপস্থিত হইবে, এ কথাও বিশেষরূপে বুঝাইয়া দিলেন।
অন্ততঃ রাধানাথের সমস্ত বিষয়ের উত্তরাধিকারী হওয়া সুকঠিন হইবে, এ কথাও প্রকাশ করিতে ছাড়েন নাই। তাহারা যখন দেখিল, বাস্তবিক দেওয়ানজী যাহা মনে করেন, ভাহাই করিতে পারেন, গবর্ণর জেনারেল কদাচ তাঁহার পরামর্শ ব্যতীত কোন কার্য্যই করিতে চাহেন না, তখন তাহারা দেওয়ানজীর কথা শুনিতে বাধ্য হইল, এবং তাঁহার প্রস্তাবমতে ৪ লক্ষ টাকা দিবার অঙ্গীকার করিয়া বালক রাধানাথের দিনাজপুর জমিদারী প্রাপ্তির উপায় করিয়া লইল।
নাবালগ রাধানাথের নিকট হইতে এই ৪ লক্ষ টাকা গ্রহণ করা, হেষ্টিংসসাহেবের এক ভীষণ কলঙ্ক এবং তজ্জন্য গবর্ণর জেনারেল সম্পূর্ণ দোষী। যে নাবালগ প্রকৃত উত্তরাধিকারী হইয়া তাহাদের নিকট বিচারের আশায় উপস্থিত হইয়াছে এবং প্রকৃত প্রস্তাবে যে গবর্ণমেন্টের পালনীয়, তাহার নিকট এরূপ বিচারবিক্রয় যে অতীব লজ্জার ও ঘৃণার কথা, তাহাতে সন্দেহ নাই।
জনপ্রিয় সংবাদ

৫০-এর পর ত্বকে ব্লাশ ব্যবহারে ক্রিম নাকি পাউডার—কোনটি বেশি মানানসই?

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩০৪)

১১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫