০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া ব্যক্তিদের পর্যটন-ব্যবসায়িক ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কি হিমবাহ ধস? নতুন তথ্য যা বলছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পারমাণবিক ক্ষুদ্র চুল্লি, ব্যয় হবে ২২০ কোটি ডলার ইরানে ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল, চরম সংকটে সাধারণ মানুষের জীবন ডলারের স্থিতিশীলতা, জাপানি ইয়েনে বড় পরিবর্তন নেই—জ্যাকসন হোলের দিকে নজর বাজারের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শোনা গেল একের পর এক বিস্ফোরণ রাশিয়ার ওপর ‘স্লেজহ্যামার’ নিষেধাজ্ঞা, আগামী মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে পাসের আশা কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তির আশায় ছিল গাড়ি নির্মাতারা, হঠাৎ দ্বিগুণ শুল্কের ধাক্কা এনভিডিয়ার আয় ৭০ শতাংশ বাড়ার পূর্বাভাস, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের জোয়ার আরও কয়েক বছর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কর্মী ছাঁটাইয়ের জাকারবার্গের বড় পরিকল্পনা যেভাবে ভেস্তে গেল

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭)

আগা মসিহ লেন

অনেকেই মনে করেন আগা বাকেরের পুত্র আগা সাদেক ও আগা মসিহ। তায়েশ উল্লেখ করেছেন আগা সাদেকের ভাই আগা মসিহ ছিলেন ঢাকার ধনী ব্যবসায়ী এবং ভাইয়ের বাসার কাছাকাছিই তিনি থাকতেন। হাকিম হাবিবুর রহমানও লোকশ্রুতি উদ্ধৃত করে জানিয়েছেন যে, সবাইর ধারণা তাঁরা ছিলেন দু’ভাই এবং আগা মসিহ ছিলেন শিয়া সম্প্রদায়ের নেতা।

তাইফুর বলছেন, অনুমানটি নির্ভুল নয়। আগা মসিহর বাবা ছিলেন আর্মেনী। পরে পিতা-পুত্র গ্রহণ করেছিলেন শিয়া মত। গত শতকের গোড়ার দিকেও এই এলাকায় আগা মসিহর বাস গৃহের ধ্বংসাবশেষ তিনি দেখেছিলেন। আবদুল হাদী বাজার থেকে ফুলবাড়িয়া স্টেশন যাবার পথে উত্তরে সমাহিত আছেন আগা মসিহ, তাঁর স্ত্রী ও সন্তান।

আগা মসিহর ক্ষেত্রে মনে হয় তাইফুরের অনুমানই ঠিক। কারণ, আগা মসিহ নামটি আর্মেনিদের হওয়াই যুক্তিসংগত। আগা মসিহ লেনের নামের উৎস এই আগা মসিহ।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া ব্যক্তিদের পর্যটন-ব্যবসায়িক ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭)

০৭:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫