০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম ‘সবাইকে হত্যা করতে হবে’— প্রতিশোধের নামে সহিংসতার পক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীর উসকানি, আতঙ্কে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এমঅ্যান্ডএসে খোলা-অংশের অন্তর্বাস বিক্রি ঘিরে বিতর্ক: ‘চমক’ নাকি বদলে যাওয়া বাজারের বাস্তবতা? প্রতিশোধের নামে হত্যার আহ্বান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দার বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক ট্রাম্পের নতুন নিশানায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’: ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি নিয়ে কেন বাড়ছে যুদ্ধের আশঙ্কা? ট্রাম্পের অভিযোগ ভেঙে পড়ল, আদালতে সরকারের স্বীকারোক্তি: ভাঙচুর নয়, তড়িঘড়ি মেরামতের ভুলেই ক্ষতিগ্রস্ত লিংকন রিফ্লেক্টিং পুল গোলাপি ডোরাকাটা রহস্যের অবসান: ৪০ বছরের অনুসন্ধানে মিলল সমুদ্রের নতুন শৈবাল প্রজাতি মৃত্যুর দিকে ছুটে চলা জীবনে থামার সময় কি এখনও আসেনি? প্যাক্স সিলিকা: কর্মসংস্থান নাকি নতুন নির্ভরতা? ফিলিপাইনের সামনে সুযোগের পাশাপাশি বড় ঝুঁকির সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

গানপ্রেমীদের জন্য প্রিয়াংকার কন্ঠে ‘আজি নেমেছে আঁধার’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা  গোপ। গানপ্রেমীদের মন কাড়ে প্রিয়াংকার গাওয়া গান।

হালের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ‘প্রিয়াংকা গোপ অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আজি নেমেছে আঁধার’ শিরোনামের গান। গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা উপন্যাস। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম।

সম্প্রতি গানটি প্রসঙ্গে প্রিয়াংকা গোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, ‘একটা স্বপ্নের প্রজেক্ট এই গান। অনেক দিনের অপেক্ষা এই গানটি। আমার ছোট্ট চ্যানেলের অদ্যাবধি বিগ বাজেটের একটি কাজ। রাজীব ভাই এত সুন্দর গানখানি কী করে লিখলো কে জানে! সোনালী দি ও হৃদয়কাড়া সুর করলেন, তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই ভালোবাসা দিয়ে বানালেন দৃষ্টিনন্দন ভিডিওচিত্র। ফোরকান ভাইয়ের ক্যামেরার কারসাজিও একটা আশ্চর্য। আর আমার সাথে যে নীলপরীটিকে স্ক্রীনে দেখছেন, ওইদিন ভয়াবহ গরমে মাথায় রোদ নিয়ে পা পুড়িয়ে নৃত্যভঙ্গিমায় মুখরিত করেছে উপন্যাস। আমাদের সাজিয়েছে সুমন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলের প্রতি। প্রোডাকশনের সবাই, আমার বর, দীনা, ফরিদ ভাই, সজীব। আপনাদের ভালো লাগলেই আনন্দ।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমি কিঞ্চিৎ যতটুকু শিখতে পেরেছি, সমস্তটাই আমার গুরুদের অবদান। তাঁদের সঠিক দিক নির্দেশনা ছাড়া এটা সম্ভব হতো না। আমার তিন গুরু (ওস্তাদ আনন্দ চক্রবর্তী, পন্ডিত অরুণ ভাদুড়ী এবং বিদুষী ঊর্মি দাশগুপ্ত) ঈশ্বরের আশ্রিত হয়ে সুরলোক প্রাপ্ত হয়েছেন। ড. অসিত রায় গুরুর দীর্ঘায়ু কামনা করি। এবং আমার সকল সংগীত শিক্ষকদের প্রণাম। তাঁদের সবার আশীর্বাদ নিয়ে যেন আমার সুরের সাধনা অব্যহত রাখতে পারি।’উল্লেখ্য, গানে প্রিয়াংকার হাতেখড়ি বড় বোন সূচনা গোপের কাছে। ২০১৫ সালে সানী জুবায়েরের সুর সঙ্গীতে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিয়াংকা।

জনপ্রিয় সংবাদ

চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম

গানপ্রেমীদের জন্য প্রিয়াংকার কন্ঠে ‘আজি নেমেছে আঁধার’

০৫:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫