০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রথম রাজপথে শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় নতুন উত্তেজনা, হরমুজ প্রণালিতে ড্রোন-কাণ্ডে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে? রিজার্ভ, বিনিময় হার ও অর্থনীতির ভারসাম্যের গল্প খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত তিন কারখানায় ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারানোর অভিযোগ উপসাগরে নতুন উত্তেজনা: কুয়েত-বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে মে মাসে গণপিটুনিতে ৩১ জন নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী-শিশু ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার লড়াই: শিরোপার ফাইনালে মায়া চওয়ালিন্সকা ও মিরা আন্দ্রেয়েভা

বাংলাদেশে স্লোগানের আলো ও অন্ধকার : ইতিহাস মনে রাখে যে ধ্বনি

  • Sarakhon Report
  • ০৮:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 194

স্লোগান পারে ইতিহাস বদলে দিতে, পারে অশ্রু ভেজা রাতকে পরিণত করতে বিজয়ের প্রভাতে। মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, স্বপ্ন আর মুক্তির আকাঙ্ক্ষা একসময় স্লোগান হয়েই ঝড় তোলে রাস্তায়, শহরে, গ্রামে।

গণতন্ত্রের মিছিল

সময়ের পরতে পরতে স্লোগান হয়ে উঠেছে গণতন্ত্রের শ্বাস। ১৯৮৭ সালের ১০ নভেম্বর শহিদ নূর হোসেনের বুকে লেখা “স্বৈরাচার নিপাত যাক” আর পিঠে “গণতন্ত্র মুক্তি পাক”—আজও ইতিহাসের বুক চিড়ে বাজে। ১৯৯০-এর আন্দোলনে সেই স্লোগানই রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে আগুন ছড়িয়ে দিয়েছিল।

আধুনিক স্লোগান: ন্যায়বিচার ও বিদ্রোহ

২০১৩-র গণজাগরণ মঞ্চে কেঁপে উঠেছিল শাহবাগ “ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, “রাজাকারের ঠিকানা, সোনার বাংলায় হবে না”—এইসব স্লোগানে। অন্যদিকে হেফাজতের সমাবেশে শোনা গিয়েছিল “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নাস্তিকদের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান।

২০১৮ সালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুখে শোনা গেল অন্যরকম স্লোগান—কখনো শ্লেষ, কখনো ব্যঙ্গ, কখনো বুকফাটা কান্না। “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, “আমার মা কাঁদছে, নৌমন্ত্রী হাসছে”—এইসব ধ্বনি রাস্তায় রাস্তায় বয়ে এনেছিল অগ্নিগর্ভ এক সময়।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্থানের প্রতীক হিসেবে মানুষ হেলিকপ্টার আকৃতির বেলুন ধরে আছে।
“একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”৷

২০২৪: ‘একাত্তরের হাতিয়ার’ আবার

চব্বিশের জুলাই ফিরে এলো ১৯৭১-এর স্পৃহা। শিক্ষার্থীরা ধ্বনি তুলল—”একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন বদলে গেল গণঅভ্যুত্থানে। রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হতে লাগলো—

“আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”,

“দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”,

“লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে”,

“জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”।

আবু সাঈদের মৃত্যু সেই আন্দোলনে ঢেলে দিলো নতুন আগুন।

বিকৃত স্লোগানের অন্ধকার

কিন্তু সব স্লোগান আলো আনে না। কিছু কিছু স্লোগান, জন্মমুহূর্তেই ইতিহাসের আবর্জনায় স্থান করে নেয়। যেমন—”একটা একটা ..….. ধর, ধইরা ধইরা জ…বাই কর” কিংবা “একটা দুইটা ….. ধর, সকাল-বিকাল নাশতা কর”—যা প্রতিবাদ নয়, বরং বিকৃত মানসিকতার প্রতিফলন। একইভাবে এখন শোনা যায় এর উল্টো স্লোগান। সেটাও কাম্য নয়।

২০১৮ সালের সড়ক আন্দোলনে শোনা গিয়েছিল—”আমার ভাইয়ের রক্তে লাল, পুলিশ কোন চ্যা…র…বা…ল। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে হত্যা করার পর এক সভায় উচ্চারিত হয়েছিল—”এক দুই তিন চার, তা…জি…মার”।

সাম্প্রতিককালে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে তরুণ-তরুণীদের স্লোগান—”টিনের চালের কাউয়া, ফজলু আমার…..”—লজ্জিত করেছে জাতিকে।

এমন স্লোগান ইতিহাসে টেকে না। মানুষ ভুলে যায় স্লোগানটিকে, কিন্তু বিকৃতকারীর নাম হয়ে যায় ঘৃণার ট্রেডমার্ক।

শেষকথা

স্লোগান জাতির প্রতিবাদের হাতিয়ার, জনমানুষের মনের ভাষা। কোনো কোনো স্লোগান শত বছর পরেও উজ্জীবিত করে মানুষকে, আবার কিছু স্লোগান জন্ম মুহূর্তেই ধ্বংস ডেকে আনে। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা। তাদের হাতে যদি থাকে ইতিবাচক ভাষা, বিশ্বমানের স্লোগান, তবে বাংলাদেশ এগিয়ে যাবে আলোর পথে। কারণ, তরুণরা ঠিক থাকলে দেশও ঠিক থাকবে। স্লোগান হবে প্রেরণার, ঐক্যের, সংগ্রামের—কখনোই বিভেদ আর বিকৃতির নয়।

DW

জনপ্রিয় সংবাদ

ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের

বাংলাদেশে স্লোগানের আলো ও অন্ধকার : ইতিহাস মনে রাখে যে ধ্বনি

০৮:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫