০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শপথ নিলেন সাত নতুন প্রতিমন্ত্রী 

  • Sarakhon Report
  • ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 402

সারাক্ষণ ডেস্ক

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদের সরকারে নতুন যুক্ত হলেন সাতজন প্রতিমন্ত্রী । তারা দায়িত্ব পালনের শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।

সরকারের নিয়ম অনুযায়ী প্রথমে তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, পরে গোপনীয়তার শপথ নেন।

সাতজন প্রতিমন্ত্রী হলেন শামসুন নাহার চাঁপা, ওয়াসিকা আয়শা খান, ডা. রোকেয়া সুলতানা ও নাহিদ ইজাহার খান, নজরুল ইসলাম চৌধুরী, মো. শহীদুজ্জামান সরকার ও মো. আব্দুল ওয়াদুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি নতুন প্রতিমন্ত্রীদের অভিনন্দন জানান। পরে শপথ বইয়ে তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সারা হয়। শপথ অনুষ্ঠান শেষে চা চক্রে যোগ দেন সবাই।

সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় নতুন সাতজনকে প্রতিমন্ত্রী করে শুক্রবার বিকালে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার নতুন সরকার সাজান ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে। ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

নতুন সাতজনকে নিয়ে ১৮ জনে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল।

মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শপথ নিলেন সাত নতুন প্রতিমন্ত্রী 

০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪