০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চে তেলের দাম, বৈশ্বিক বাজারে বাড়ছে অনিশ্চয়তা সু চিকে ঘিরে রহস্যের শেষ কোথায়? যাত্রাবাড়ীতে প্রতিবেশীর মারধরে তরুণ নিহত, অভিযুক্ত পলাতক ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত ২ রাশিয়া ও ভারতের সহযোগিতায় মহাকাশে বড় সুযোগ ইন্দোনেশিয়ার মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: প্রার্থনা, শ্রদ্ধা আর স্মৃতিচারণে শোকের দিন বাংলাদেশে হামে মৃত্যু ৮০০–এর দোরগোড়ায়, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিবেলেসে স্পেনের উল্লাস, আর এক নতুন বাস্তবতা শ্রীলঙ্কায় চাল আমদানিতে বিপাকে কৃষক, দেশীয় উৎপাদনের চাহিদা কমেছে ৬০ শতাংশ রাজশাহীতে রেলপথ অবরোধে ট্রেন চলাচল বন্ধ, আরইউ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ

ইট কংক্রিট দিয়ে স্থাপনা করে বনকে ধ্বংস করা যাবেনা- প্রধান বন সংরক্ষক

  • Sarakhon Report
  • ০৪:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 164

জাফর আলম, কক্সবাজার

জীববৈচিত্র্য সংরক্ষণ, বনভূমি রক্ষায় সিপিজি সদস্যদের প্রসংশা করে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেছেন,এক সময় প্রচুর গাছ চুরি হত। এখন সিপিজি সদস্যরা পাহারা থাকার কারণে গাছ চুরি কমে গেছে। একই ভাবে পাহাড় কাটা,জবরদখলের বিরুদ্ধে তাদের ভূমিকার প্রসংশা করেন তিনি। তিনি বলেন, কোন মতে ইট কংক্রিট দিয়ে স্থাপনা করে বনকে ধ্বংস করা যাবে না। সিপিজি সদস্যদের মনোবল শক্ত থাকলে কোন অপরাধী খারাপ কাজ করতে পারবেনা। আমাদের সাথে আপনাদের বন্ধন দিনদিন সুদৃঢ় হবে।

রবিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সিপিজি ও ইআরটি সদস্যদের সাথে মতবিনিময় এবং সিপিজি ও ইআরটি সদস্যদের মাঝে পোষাক ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন প্রধান বন সংরক্ষক।কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলমের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, কোডেক চট্টগ্রামের উপ-পরিচালক কমল সেন গুপ্ত। বক্তব্য রাখেন, শিলখালী সিএমসির সভাপতি দেলোয়ার হোসেন, শামলাপুর সিপিজির সভাপতি খায়রুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দীন মিনার চৌধুরী, শিলখালী রেঞ্জ কর্মকর্তা সাফিউল ইসলাম, শামলাপুর বিট কর্মকর্তা সোহেল রানা,মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, হোয়াইক্যং সিএমসির সভাপতি আলমগীর চৌধুরী, সহ-সভাপতি সাইফুল্লাহ কোং, পরিবেশকর্মী আমীর মোহাম্মদ শাহজাহানসহ সিএমসি ও সিপিজির সদস্যগন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চে তেলের দাম, বৈশ্বিক বাজারে বাড়ছে অনিশ্চয়তা

ইট কংক্রিট দিয়ে স্থাপনা করে বনকে ধ্বংস করা যাবেনা- প্রধান বন সংরক্ষক

০৪:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪