০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৭ বছর পর বিবিসি ব্রেকফাস্ট ছাড়ছেন নাগা মুনচেট্টি, এবার রেডিও ফাইভ লাইভে নতুন সকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন ককরোচের উপমা, শিক্ষার সংকট এবং রাষ্ট্রের জবাবদিহি যুক্তরাজ্যে বছরের চতুর্থ তাপপ্রবাহ, বৃষ্টির অভাবে বাড়ছে দাবানলের শঙ্কা বাংলাদেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ ফরিদপুরে সবজি ব্যবসায়ী হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড সত্যজিৎ রায়ের প্রশংসায় ক্রিস্টোফার নোলান, ‘ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা’ পাকিস্তানে মৌসুমি বৃষ্টির তাণ্ডব: আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি, আরও ভারী বৃষ্টির সতর্কতা যুক্তরাজ্যে ধনীদের সংখ্যা কমছে: আর্থিক সংকটের পর সর্বনিম্ন পর্যায়ে মিলিয়নিয়ার, কারণ কী? জাপানের কুমামোতোতে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প, ভবন ধস-আগুন, আরও বড় কম্পনের সতর্কতা

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-র ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা

সন্দেহভাজন চুরির অভিযোগে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেকট্রিশিয়ানকে। নিহতের নাম আনোয়ার হোসেন বাবু (৪৩)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকার একটি গ্যারেজে বাস মেরামতের সময় ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাবুকে ধরে নিয়ে সেখানে বেধড়ক মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের দাবি: নামাজে যাওয়ার পথে তুলে নিয়ে হত্যা

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, “আমার ভাই নামাজ পড়তে গিয়েছিল। এ সময় তাকে চুরির সন্দেহে ধরে গ্যারেজে নিয়ে যায় কয়েকজন। পরে হাত-পা বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়।”

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

পুলিশের বক্তব্য ও তদন্ত

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান বলেন, “আমরা হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। তিনি বিআইডব্লিউটিএ-তে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং পূর্বে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি ছিলেন। ধারণা করা হচ্ছে, সকালে কোনো জায়গায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।”

তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। “তদন্ত চলছে, পূর্ণাঙ্গ তথ্য তদন্ত শেষেই জানা যাবে,” যোগ করেন তিনি।

#যাত্রাবাড়ী #বিআইডব্লিউটিএ #হত্যা #চুরিরসন্দেহ #ঢাকা #পুলিশতদন্ত

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর বিবিসি ব্রেকফাস্ট ছাড়ছেন নাগা মুনচেট্টি, এবার রেডিও ফাইভ লাইভে নতুন সকাল

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-র ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা

০৮:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫