০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ফিলিপাইনে এতো গরম যে নিঃশ্বাস নেয়াই কষ্ট  

  • Sarakhon Report
  • ০৫:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 347

সারাক্ষণ ডেস্ক

ফিলিপাইনে চরম তাপমাত্রার উত্তাপ ছড়িয়ে পড়েছে। বুধবার (২৪ এপ্রিল) কিছু এলাকার স্কুলগুলোকে ক্লাস স্থগিত করতে বলা হয়েছে। ম্যানিলার তাপমাত্রা বৃদ্ধি অনেক স্কুলকে অনলাইনে শিক্ষায় যেতে বাধ্য করেছে । এবং যারা বাইরে যাচ্ছে তাদের সীমিত সময় থাকার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে।

ম্যানিলার দক্ষিণে ক্যাভাইট প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টে কর্মরত ৬০ বছর বয়সী এরলিন টুমারন বলেন, “এতো গরম যে আপনি শ্বাস নিতে পারবেন না। এতো গরমে নিঃশ্বাস নেয়াই কষ্ট।’’

টুমারন আরো বলেন,”এটা বিস্ময়কর যে আমাদের পুলগুলো এখনও খালি। আপনি আশা করবেন যে লোকেরা এসে সাঁতার কাটবে, কিন্তু মনে হচ্ছে তারা গরমের কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে অনিচ্ছুক। ”

দেশের প্রায় অর্ধেক প্রদেশ সরকারিভাবে খরার মধ্যে রয়েছে। শহরের উত্তরাঞ্চলীয় পৌরসভায় মঙ্গলবার (২৩ এপ্রিল) ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। যা ফিলিপাইনে এ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

মার্চ, এপ্রিল এবং মে মাস সাধারণত দ্বীপপুঞ্জের দেশে সবচেয়ে উষ্ণ এবং শুষ্ক মাস। তবে এল নিনো আবহাওয়ার কারণে এই বছরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বৈশ্বিক তাপমাত্রা গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা বলেছে যে, এশিয়া বিশেষভাবে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে। ফিলিপাইন জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে রয়েছে।

মিউনিসিপ্যাল ডিজাস্টার এজেন্সির এরিক ভিস্তা বলেন, “এখানে সত্যিই ভয়াবহ গরম।

ম্যানিলার উত্তরে ডাগুপান শহরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এজ আল্টেরোস বলেন, গরমের কারণে তিনি এবং তাঁর সহকর্মীরা আর দুপুরের খাবারের জন্য বাইরে যায়নি।

আবহাওয়ার পূর্বাভাসকারী জানিয়েছেন, কমপক্ষে ৩০টি শহর ও পৌরসভায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি “বিপদ” স্তরে পৌঁছাবে। রাজ্যের আবহাওয়া পূর্বাভাসের প্রধান জলবায়ু বিশেষজ্ঞ আনা সোলিস বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রার তীব্রতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোলিস বলেন, ‘আমাদের বাইরে কাটানোর সময় সীমিত করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বাইরে যাওয়ার সময় ছাতা ও টুপি সাথে রাখতে হবে।

সোলিস বলেন, এল নিনো দেশের বিভিন্ন অংশে “চরম তাপের”-অন্যতম কারণ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ফিলিপাইনে এতো গরম যে নিঃশ্বাস নেয়াই কষ্ট  

০৫:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪