০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম ‘সবাইকে হত্যা করতে হবে’— প্রতিশোধের নামে সহিংসতার পক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীর উসকানি, আতঙ্কে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এমঅ্যান্ডএসে খোলা-অংশের অন্তর্বাস বিক্রি ঘিরে বিতর্ক: ‘চমক’ নাকি বদলে যাওয়া বাজারের বাস্তবতা? প্রতিশোধের নামে হত্যার আহ্বান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দার বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক ট্রাম্পের নতুন নিশানায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’: ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি নিয়ে কেন বাড়ছে যুদ্ধের আশঙ্কা? ট্রাম্পের অভিযোগ ভেঙে পড়ল, আদালতে সরকারের স্বীকারোক্তি: ভাঙচুর নয়, তড়িঘড়ি মেরামতের ভুলেই ক্ষতিগ্রস্ত লিংকন রিফ্লেক্টিং পুল গোলাপি ডোরাকাটা রহস্যের অবসান: ৪০ বছরের অনুসন্ধানে মিলল সমুদ্রের নতুন শৈবাল প্রজাতি মৃত্যুর দিকে ছুটে চলা জীবনে থামার সময় কি এখনও আসেনি? প্যাক্স সিলিকা: কর্মসংস্থান নাকি নতুন নির্ভরতা? ফিলিপাইনের সামনে সুযোগের পাশাপাশি বড় ঝুঁকির সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৯)

  • নাঈম হক
  • ০৯:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 147

জিআই-রা হকচকিয়ে যান বটে কিন্তু দ্রুত নিজেদেরকে সামলে নেন এবং ছোঁ মেরে বিয়ার ছিনিয়ে নেয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে।

ভালো আবহাওয়ার দিনগুলোতে ৪৯০তম বিএস-এর প্রধান বিনোদন ছিল- বেইজবল খেলা, আটটি টিম নিজেদের মধ্যে টুর্ণামেন্ট খেলত। টুর্ণামেন্টে যে টিম বিজয়ী হতো, উপহার হিসেবে সেই টিমকে দশ কেইস মার্কিন বিয়ার দেয়া হতো। একবার হলো কি- দশম এয়ারফোর্স হেডকোয়াটার্স থেকে ৪৯০তম বিএস একটি বার্তা পেল যে মার্কিন বিয়ার সমেত এইমাত্র একটি মার্কিন জাহাজ কোলকাতার নৌবন্দরে নোঙর করেছে। বার্তা পাওয়া মাত্রই বিয়ার আনার জন্য কুর্মিটোলার ঘাঁটি থেকে দুটো বি-২৫-কে পাঠানো হলো। 

“China, Burma and India – WWII” টাইম লাউফ বুক।

বিয়ারের কেইসগুলোকে নিরাপদে বহনের জন্য এই বি-২৫ প্লেন দুটোতে বিশেষভাবে নির্মিত কাঠের র‍্যাক বসানো ছিল। সে যাহোক, পুরো ঘাঁটি এখন আকুল হয়ে বিয়ারের অপেক্ষায় রয়েছে! বি-২৫ যখন কুর্মিটোলায় ফিরে এলো- পাইলট ঠিক করলেন যে অবতরণের আগ মুহর্তে অপেক্ষারত জিআই-দেরকে আগাম সংকেত পাঠালে কেমন হয়! যেমনি ভাবা তেমনি কাজ। অবতরণের আগমুহূর্তে পাইলট প্লেনকে সামান্য উপরের দিকে ঠেলে দেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাইলটের এই কৌশলটি প্লেনের মাল রাখার দরজাটি দুম করে খুলে দেয়, হড় হড় করে বিয়ারের কেইসগুলো নিচে মাটির দিকে নেমে আসে।

পরিস্থিতির নাটকীয়তায় অপেক্ষমান জিআই-রা হকচকিয়ে যান বটে কিন্তু দ্রুত নিজেদেরকে সামলে নেন এবং ছোঁ মেরে বিয়ার ছিনিয়ে নেয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। কমান্ডিং অফিসার যখন জোর আদেশ দেন যে- খবরদার, কোনোক্রমেই খোলা বিয়ার খেতে পারবে না কিন্তু, জিআই-রা সমস্বরে বলে যে “স্যর, এগুলো যখন আমরা খুলেছি তো খেতে তো অসুবিধে নেই”। যে পাইলট এই ব্যর্থ স্টান্টটি করেছিলেন তাকে সবাই “ম্যাড বিয়ার বোম্বার অব কুর্মিটোলা” নামে ডাকত।

প্রাথমিক পর্যায়ে ৪৯০তম বিএস-এর কাজ ছিল বার্মায় জাপানি টার্গেট হিসেবে রেললাইন, সেনা ছাউনি, সাপ্লাই ডিপো ইত্যাদিতে বোমাবর্ষণ করা। তাই বার্মায় জাপানি সাপ্লাই লাইন ভেঙে দিতে সেতুগুলোর উপর বোমাবর্ষণ শুরু হয়। প্রথমদিকে, সেতু উড়িয়ে দেয়ার কাজ খুব একটা সহজ ছিল না। বর্ষিত বোমা প্রায়শই বিস্ফোরণের পূর্বেই গড়িয়ে সেতু থেকে নিচে পড়ে যেত। ফলে পাইলট ও বোমাবর্ষণের সঙ্গে জড়িত বিমান সৈনিকরা মানসিকভাবে মর্মপীড়া ও আশাভঙ্গের শিকার হন। তাদের কাছে “সেতু” শব্দটি “ব্যর্থ মিশন”-এর প্রতিশব্দে পরিণত হয়।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৮)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৮)

জনপ্রিয় সংবাদ

চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৯)

০৯:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫