০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
রেড সিতে জাহাজ চলাচলে নতুন ফি আরোপের চিন্তা হুথিদের, বৈশ্বিক বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ হামলায় নতুন মোড়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ চীনের কাছ থেকে ৪০০ কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান, যুদ্ধের মাঝেই ৭০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সোয়াতে যৌথ অভিযানে চার জঙ্গি নিহত, এলিট ফোর্সের এক কনস্টেবল নিহত সুপ্রিম কোর্টের রায়ে মৃত্যুর পরও স্বস্তি: কয়লা ব্লক মামলায় সম্পূর্ণ অব্যাহতি পেলেন ড. মনমোহন সিং রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে লোকসভায় তুমুল হট্টগোল, অমিত শাহের বিরুদ্ধে ‘ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ’ দেওয়ার দাবি বাধ্যতামূলক ভোট: গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি আরও দুর্বল? হিউম্যান রাইটস ওয়াচের প্রশ্নে আবার আলোচনায় আইসিটি: ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে নতুন বিতর্ক জাপানের কুমামোতো ভূমিকম্পে অর্থনীতিতে বড় ধাক্কা, বন্ধ কারখানা-যোগাযোগ, সরবরাহ শৃঙ্খলে সংকট গত ১৫ বছরে জাপানের বড় বড় ভূমিকম্প

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী আটক, কারাগারে প্রেরণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নরসিংদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে ডিবি। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশ তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। সেখান থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আটকাদেশ কার্যকর ছিল। ডিবি পুলিশ আটক করার পর তাকে থানায় হস্তান্তর করে এবং সেখান থেকেই কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রেড সিতে জাহাজ চলাচলে নতুন ফি আরোপের চিন্তা হুথিদের, বৈশ্বিক বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তা

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী আটক, কারাগারে প্রেরণ

০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫