০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
বসনিয়া-হার্জেগোভিনার ইউরোপযাত্রা: স্থিতিশীলতার পরীক্ষায় দেশীয় নেতৃত্ব ও আন্তর্জাতিক আস্থার প্রশ্ন জ্বালানি নিরাপত্তায় ৪২ বিলিয়ন ডলারের তহবিল গড়ছে ভারত, গ্যাস ব্যবহারকারীদের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, প্রায় ৫৮ হাজার শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বলল মেক্সিকোর শীর্ষ বিশ্ববিদ্যালয় হরমুজ ও বাব এল-মান্দেবে জাহাজ চলাচল স্বাভাবিক, শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি সাইবার প্রতারণা দমনে কঠোর আইন, মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করল মিয়ানমারের জান্তা যুক্তরাষ্ট্রের ছাতার নিচে কতটা নিরাপদ জাপানের ইয়েন? রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত অন্তত ১৭ মিয়ানমারের পাহাড়ে শুরু হয়েছে ২১ শতকের নতুন ‘গ্রেট গেম’  ও বাংলাদেশ    এআই কর্মসংস্থান, ফেডের নতুন দিকনির্দেশনা ও মূল্যস্ফীতির বৈষম্য—বিশ্ব অর্থনীতিতে তিন গুরুত্বপূর্ণ পরিবর্তন মোদির ভিডিও সরানো বিতর্ক: তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে মেটার ‘সেফ হারবার’ সুরক্ষা হারানোর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন সিদ্ধান্তে বাংলাদেশসহ পঁচাত্তর দেশের জন্য স্থায়ী ধাক্কা

যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান সহ মোট পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছেন। জানুয়ারির একুশ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ এক স্মারকের বরাতে এই সিদ্ধান্ত প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম। তবে কতদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বলা হয়েছে, নতুন করে অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বিদ্যমান আইনের আওতায় অভিবাসী ভিসা ইস্যু করবে না।

যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা স্থগিত, বাংলাদেশিরা যেসব সমস্যায় পড়তে পারেন

বাংলাদেশসহ কোন কোন দেশ প্রভাবিত
এই সিদ্ধান্তে বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, ইরান, রাশিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, সোমালিয়া, নেপালসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ অন্তর্ভুক্ত হয়েছে। তবে ভ্রমণ বা স্বল্পমেয়াদি ভিজিট ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের যুক্তি কী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা ও সামাজিক সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, সেই ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ। কর্তৃপক্ষের দাবি, নতুন অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রের কল্যাণমূলক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি না করে, সেটি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আমেরিকার নতুন ভিসা নিষেধাজ্ঞায় কী আছে, কী নেই

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি
ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসন রোধে পাশাপাশি বৈধ অভিবাসনের পথও আরও কঠিন করে তোলা হয়েছে। দক্ষ কর্মীদের জন্য ভিসার ফি বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই জোরদার করা এবং অতিরিক্ত নিরাপত্তা যাচাই তারই অংশ।

ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত এক লক্ষের বেশি ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এই কঠোরতা প্রয়োজন।

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র | The  Business Standard

সমালোচনার সুর
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৈধ অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর একটি। সমালোচকদের দাবি, এই স্থগিতাদেশ কার্যকর থাকলে আগামী এক বছরে লক্ষাধিক সম্ভাব্য বৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাবেন। এতে পরিবার পুনর্মিলন, শ্রমবাজার ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

বসনিয়া-হার্জেগোভিনার ইউরোপযাত্রা: স্থিতিশীলতার পরীক্ষায় দেশীয় নেতৃত্ব ও আন্তর্জাতিক আস্থার প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন সিদ্ধান্তে বাংলাদেশসহ পঁচাত্তর দেশের জন্য স্থায়ী ধাক্কা

০১:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬