০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬
ঢাকায় ছয় নবজাতকের মৃত্যুর রহস্য ঘনীভূত, ময়নাতদন্ত না হওয়ায় তদন্তে জটিলতা আফঈদাকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন বাটলার, হার এড়াতে পারল না বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই শহর শুধু ঘুমানোর জায়গা নয়: মানুষের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করেই নগর পরিকল্পনা হওয়া উচিত মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে বয়স যাচাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী কোরিয়ার অর্থনৈতিক সাফল্যের আড়ালে বাড়ছে বৈষম্যের নতুন রেখা পাকিস্তানে কৌশলগত তেল মজুতের পরিকল্পনা, ইরান সংকটে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ পাকিস্তানের ব্যাংক জাতীয়করণের অন্যতম কারণ ছিল বাংলাদেশ সৃষ্টির ফলে সম্পদের উৎস হারানো কুয়েতে ইরানের হামলা

নিশ্ছিদ্র নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে ভোট মনিটরিং করছে বিমানবাহিনী

সারাক্ষণ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমানবাহিনী এবার মাঠ পর্যবেক্ষণে অতাধুনিক ‘মানববিহীন আকাশযান’ বা ড্রোন মোতায়েন করেছে। কেন্দ্রীয় নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং সেলের কর্মকর্তারা বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।

মনিটরিংয়ে মানববিহীন আকাশযান

বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, সারাদেশে তিন হাজার ৭৩০ জন সদস্য নির্বাচনকালে দায়িত্বে থাকবেন। বিমানবাহিনী প্রধানের তত্ত্বাবধানে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) ভূমিকা পালনকারী ড্রোনগুলো মাঠ পর্যবেক্ষণ করবে। এই ড্রোনগুলো আকাশ থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত নির্দেশনা দেয়ার সুযোগ করে দিচ্ছে।

কৌশলগত সম্পদ হিসেবে ইউএভি

মনিটরিং সেলের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা রক্ষায় এই ড্রোনগুলো একটি কৌশলগত সম্পদ হিসেবে কাজ করছে। দেশের বিভিন্ন এলাকায় ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমানবাহিনী। নির্বাচন কমিশনও নির্দেশ দিয়েছে, ড্রোন থেকে পাওয়া লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দফতরে প্রদর্শন করতে হবে।

নির্বাচন পরিসংখ্যান

নির্বাচন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। বিএনপি ২৯১ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন হাতপাখা প্রতীকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯ জন দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় পার্টি ১৯৮ জন লাঙ্গল প্রতীকে লড়ছে। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীকে অংশ নিচ্ছেন।

ভোটার সংখ্যা ও কেন্দ্র

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন, সর্বোচ্চ গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচনে দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। পর্যবেক্ষণে থাকবেন ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ছয় নবজাতকের মৃত্যুর রহস্য ঘনীভূত, ময়নাতদন্ত না হওয়ায় তদন্তে জটিলতা

নিশ্ছিদ্র নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে ভোট মনিটরিং করছে বিমানবাহিনী

০৭:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬