০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
 হরমুজ সংকটে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ইরান-মার্কিন যুদ্ধবিরতি “ম্যাসিভ লাইফ সাপোর্টে” — নতুন হামলার আশঙ্কা মালদ্বীপে গুহায় ডাইভিংয়ে পাঁচ ইতালীয়র মৃত্যু ফরিদপুরে পুকুর পাড়ে মাটিচাপা মা ও শিশুর লাশ, প্রেমিক আটক চট্টগ্রামের ফ্লাইওভারে লাশ ঝুলানো: পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই, পরিবার বলছে ভিন্ন কথা BLACKPINK-এর Jennie: নিজের এজেন্সি থেকে আয় ১৭০ কোটি টাকারও বেশি লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, আরেকজন ধ্বংসস্তূপে BTS-এর ‘Arirang World Tour’ কাল স্ট্যানফোর্ড থেকে শুরু — সাত বছর পর পূর্ণ দলে ফেরা নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনই মারা গেলেন aespa-র নতুন MV “WDA” মুক্তি পেল G-Dragon-কে নিয়ে — ভক্তদের মধ্যে বিস্ফোরণ

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • Sarakhon Report
  • ০৬:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • 230

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন এর সাথে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’র সভাপতি জনাব শেখ কবির হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গবভনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রী প্রদানের অনুমোদন, অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করের আওতামুক্ত করণ, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের ন্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করণ বিষয়ে মাননীয় আচার্য মহোদয়ের দিক নির্দেশনা ও সদয় সহযোগিতার অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয় সমূহের সর্বোচ্চ অভিভাবক মাননীয় আচার্য মহোদয় চলমান সমস্যা ও আগামি সম্ভাবনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে শোনেন এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদল অন্যান্য সদস্যরা হলেন ড. কাজী আনিস আহমেদ, সেক্রেটারি জেনারেল, ইশতিয়াক আবেদিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, কেবিএম মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার, অধ্যাপক আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ, সদস্য, আবদুল হাই সরকার, সদস্য কার্যনির্বাহী পরিষদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তামারা আবেদ।

জনপ্রিয় সংবাদ

 হরমুজ সংকটে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

০৬:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪