ইসরায়েলের তেল আবিবে শত শত মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত শিশুদের মুখের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভকারী শিরি কাটজ বলেন, আমি মনে করি এই যুদ্ধ কোনো দিকে যাচ্ছে না। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানে গণতন্ত্র চাইলেও এই যুদ্ধ থেকে তা পাওয়া যাবে না। পুলিশ বিক্ষোভ ভেঙে দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

ইসরায়েলের ভেতরেও ক্রমবর্ধমান যুদ্ধবিরোধিতা
ইসরায়েলের উচ্চ আদালত জানিয়েছে, শত শত মানুষ বিক্ষোভ করতে পারবেন তবে বড় সমাবেশে বিধিনিষেধ থাকবে। একই সপ্তাহান্তে জেরুজালেমে ইসরায়েলের অতিগোঁড়া হারেদি সম্প্রদায় সামরিক নিয়োগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। যুদ্ধের কারণে তাদের দীর্ঘদিনের সামরিক সেবা অব্যাহতি তুলে নেওয়া হচ্ছে বলে তারা ‘ধর্মের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের অভ্যন্তরে এই বিভিন্নমুখী প্রতিবাদ দেখাচ্ছে যে যুদ্ধের বিরুদ্ধে সমাজের একটি অংশে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হচ্ছে, যদিও সরকার সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















