০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী আজ জয়শংকরের সঙ্গে বৈঠকে, ভিসা জ্বালানি পানি চুক্তি আলোচনায়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বুধবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মঙ্গলবার দিল্লি পৌঁছানোর পর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রথম বৈঠক সম্পন্ন করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্সে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিএনপি সরকার গঠনের পর এটি প্রথম মন্ত্রী পর্যায়ের ভারত সফর।

আজ দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর

জ্বালানি সরবরাহ ও গঙ্গা চুক্তি নবায়ন গুরুত্ব পাবে

আজকের বৈঠকে ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার, তিস্তা পানি বণ্টন, গঙ্গা চুক্তি নবায়ন, জ্বালানি সহযোগিতা ও বাণিজ্য সুবিধা আলোচনার কেন্দ্রে থাকবে। ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটক ভিসা স্থগিত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করবেন। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ভারত থেকে ডিজেল সরবরাহ একটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। ইতোমধ্যে ভারত জরুরি ভিত্তিতে প্রায় ৫ হাজার টন ডিজেল সরবরাহ করেছে এবং এপ্রিল শেষে আরও ৪০ হাজার টন দেওয়ার প্রস্তাব রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই পক্ষই সম্পর্ককে কোনো নির্দিষ্ট সরকারের গণ্ডিতে না রেখে দীর্ঘমেয়াদি ভিত্তিতে গড়তে চায়।

জনপ্রিয় সংবাদ

শোকের মাসের শেষ দিন: এবার বাঙালির বঙ্গবন্ধু এসেছিলেন সাধারণের প্রাণে প্রাণে

পররাষ্ট্রমন্ত্রী আজ জয়শংকরের সঙ্গে বৈঠকে, ভিসা জ্বালানি পানি চুক্তি আলোচনায়

০৪:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬