১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রথম রাজপথে শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় নতুন উত্তেজনা, হরমুজ প্রণালিতে ড্রোন-কাণ্ডে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে? রিজার্ভ, বিনিময় হার ও অর্থনীতির ভারসাম্যের গল্প খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত তিন কারখানায় ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারানোর অভিযোগ উপসাগরে নতুন উত্তেজনা: কুয়েত-বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে মে মাসে গণপিটুনিতে ৩১ জন নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী-শিশু ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার লড়াই: শিরোপার ফাইনালে মায়া চওয়ালিন্সকা ও মিরা আন্দ্রেয়েভা

ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা ভারতের পর্যটন ভিসা এখনও চালু হয়নি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে নানা আলোচনা ও গুজব ছড়িয়ে পড়লেও বাস্তবে এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলতি বছরের জুনের শেষ দিকে ভিসা চালুর সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশজুড়ে আইভ্যাকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্থবিরতার প্রভাব পড়ে ভিসা কার্যক্রমেও। প্রায় ২১ মাস ধরে বন্ধ রয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা। একই সময়ে অন্যান্য ভিসাও সীমিত পরিসরে ইস্যু করা হচ্ছে।

বর্তমানে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম

বাংলাদেশে মোট ১৬টি আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র পাঁচটি কেন্দ্র থেকে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা। এখান থেকে মেডিক্যাল, ব্যবসায়িক এবং ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে পর্যটন ভিসা এখনো পুরোপুরি বন্ধ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ভিসা স্বাভাবিক করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফরের সময়ও বিষয়টি উত্থাপন করেন। ভারতীয় পক্ষ থেকে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে।

গুজবে বিভ্রান্ত আবেদনকারীরা

ভারতীয় কিছু গণমাধ্যমে ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ১ মে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া শুরু হবে। এই তথ্যের ভিত্তিতে অনেকে অনলাইনে আবেদন করার প্রস্তুতি নেন, কেউ কেউ আবেদনও জমা দেন। কিন্তু পরবর্তীতে সেসব আবেদন বাতিল হয়ে যায়।

ভিসা আবেদন সংক্রান্ত কাজ করেন এমন একজন রবিউল জানান, হঠাৎ করেই অনেক মানুষ ট্যুরিস্ট ভিসার ফাইল প্রস্তুত করতে আসছেন। কিন্তু ভিসা চালুর বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য ছিল না। এরপরও অনেকে আবেদন করেন এবং পরে তা বাতিল হয়।

প্রতারণার অভিযোগও উঠছে

ভিসা চালুর গুজবকে কেন্দ্র করে প্রতারণার ঘটনাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। রবিউল হকের দাবি, অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ট্যুরিস্ট ভিসা চালুর কথা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। কিন্তু বাস্তবে আবেদনগুলো বাতিল হয়ে যাচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়ছেন সাধারণ আবেদনকারীরা।

এ বিষয়ে আইভ্যাকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের পর্যটন ভিসা এখনো বন্ধ রয়েছে। চালু হলে তা আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে জানানো হবে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, ভারত দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের আলোচনায় ইতিবাচক অগ্রগতি রয়েছে।

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ, জুন শেষে চালুর আশা

ভারতের পর্যটন ভিসা নিয়ে গুজব ছড়ালেও এখনো চালু হয়নি আবেদন কার্যক্রম। সীমিত পরিসরে চলছে অন্যান্য ভিসা।

জনপ্রিয় সংবাদ

ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের

ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ

০৮:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬