০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রির নামে অর্থ নেওয়ার পর দীর্ঘ সময়েও ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া এবং চেক ডিজঅনারের ঘটনায় প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার একটি আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

জরিমানাও করেছে আদালত

কারাদণ্ডের পাশাপাশি আদালত বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। নির্ধারিত জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

প্রতারণার মামলায় বিদিশা হুসাইনের ২ বছরের কারাদণ্ড | খবর | বাংলাদেশ সংবাদ  সংস্থা (বাসস)

পুরোনো ফ্ল্যাট লেনদেন নিয়ে মামলা

মামলার তথ্য অনুযায়ী, ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী একেএম মোশাররফ হোসেন সিকদার ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী পরের বছরের জুলাই মাসের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে বছরের পর বছর পার হলেও সেই ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি বলে অভিযোগে বলা হয়।

চেক ডিজঅনারের অভিযোগ

পরে অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন বলে মামলায় উল্লেখ করা হয়। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেই চেক ফেরত আসে।

অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া বা টাকা ফেরত দেওয়ার বদলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

এরপর ২০০৮ সালে গুলশান থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় দিলেন।

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড | The Business Standard

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

০২:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬