০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

ঈদযাত্রায় ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে সতর্কতা, যাত্রীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দেশজুড়ে ট্রেন, বাস, লঞ্চ ও সড়কপথের যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে পুলিশ। বিশেষ করে ট্রেনে যাতায়াতের সময় পাথর নিক্ষেপের ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে যাত্রীদের। একই সঙ্গে নিজের মালামাল নিরাপদে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের ভিড় এড়াতে যাত্রীদের আগে থেকেই যাত্রা পরিকল্পনা করা উচিত। স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও ফেরিঘাটে অতিরিক্ত চাপ এড়াতে ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় হাতে রেখে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান

পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার কিংবা পণ্যবাহী যানবাহনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব যানবাহনের ছাদে বা ঝুঁকিপূর্ণ স্থানে যাতায়াত না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

ঈদযাত্রায় নিরাপদ ভ্রমণে পুলিশের কড়া নির্দেশনা: যাত্রী ও চালকদের সতর্ক  থাকার আহ্বান

এছাড়া চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে চাপ না দিতে এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও যাত্রীদের সচেতন থাকতে বলা হয়েছে। ক্লান্ত, অসুস্থ বা অনভিজ্ঞ চালকদের হাতে যানবাহন না দেওয়ার পরামর্শও দিয়েছে পুলিশ।

ট্রেনে টিকিট ছাড়া যাত্রা নিরুৎসাহিত

ঈদযাত্রায় ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার না করার কথাও বলা হয়েছে।

অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারির কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লঞ্চ ও নৌপথে বাড়তি সতর্কতা

নৌপথে যাতায়াতকারীদের খারাপ আবহাওয়ায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। লঞ্চ ও নৌযানে লাইফ জ্যাকেট, বয়া এবং দীর্ঘ রশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে মালিকদের।

লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময় অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে যাত্রীদের।

হরেক রকম কৌশলে তৎপর অজ্ঞান পার্টি

অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র নিয়ে সতর্কবার্তা

ঈদযাত্রায় সক্রিয় প্রতারক চক্র, বিশেষ করে অজ্ঞান পার্টি ও মলম পার্টি সম্পর্কে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

সন্দেহজনক কাউকে দেখলে নিকটস্থ পুলিশ সদস্য বা জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

কোরবানির পশু পরিবহনে নির্দেশনা

কোরবানির পশুবাহী ট্রাক, লঞ্চ বা নৌযানে অতিরিক্ত পশু বোঝাই না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়ক বা রেললাইনের পাশে পশুর হাট বসানো থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পশুবাহী যানবাহনে গন্তব্য বা হাটের নাম উল্লেখ করা থাকতে হবে। অযৌক্তিকভাবে এসব যানবাহন থামানো যাবে না।

কোরবানির পশু পরিবহনে নতুন নির্দেশনা, ট্রাকে থাকতে...

মোবাইল ব্যাংকিং ও জাল নোট নিয়ে সতর্কতা

গরুর হাটে বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। প্রয়োজনে নগদ অর্থ পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

মোবাইল ব্যাংকিং সেবার গোপন নম্বর কাউকে না জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাল নোট সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে।

নিরাপত্তায় বাড়তি নজরদারি

শপিংমল ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও ধাতব শনাক্তকারী যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

ঈদযাত্রায় ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে সতর্কতা, যাত্রীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা

০২:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬