০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

রামিসার হত্যার বিচার দাবিতে মানববন্ধন, নিরাপদ শৈশব নিশ্চিতে কঠোর পদক্ষেপের আহ্বান

রাজধানীর পল্লবীতে সাত বছরের স্কুলছাত্রী রামিসা আক্তার ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। একই সঙ্গে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে দ্রুত বিচার এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্রে সামনে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনের পাশাপাশি প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে তারা শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রামিসার হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা সংকটকে সামনে নিয়ে এসেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আরও কার্যকর উদ্যোগ দাবি করে। অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।

রামিসা হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা | |  বাংলাদেশ প্রতিদিন

প্রতিবাদী গান ও সংহতির মাধ্যমে আয়োজকরা শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার বার্তা তুলে ধরেন। তারা বলেন, শিশুদের ভয়মুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। কোনো শিশুই সহিংসতা, নির্যাতন বা যৌন অপরাধের শিকার হবে না—এমন নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া অভিভাবকেরা বলেন, সন্তানদের নিরাপত্তা নিয়ে এখন প্রতিটি পরিবার উদ্বিগ্ন। শিশুদের সুরক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি। তারা শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সব শিশুর জন্য নিরাপদ ও সুরক্ষিত শৈশব গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

রামিসা হত্যার বিচার দাবি

রামিসা হত্যার ঘটনায় মানববন্ধনে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ। শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতে দ্রুত বিচার ও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

রামিসার হত্যার বিচার দাবিতে মানববন্ধন, নিরাপদ শৈশব নিশ্চিতে কঠোর পদক্ষেপের আহ্বান

০৫:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬