০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, নিহত ১৭ বছরের ছাত্রী; আহত ৩ সিঙ্গাপুরে মশা দিয়েই মশার বিরুদ্ধে যুদ্ধ, ডেঙ্গু কমেছে ৮৭.৬ শতাংশ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে কী বলছে বাংলাদেশ সরকার ওয়াশিংটন পোস্ট: মার্কিন কংগ্রেসম্যানের ২ বছরের মেয়ের কলারবোন ভাঙার রহস্য অমীমাংসিত ভারত থেকে রপ্তানি বাড়াবে জাপানের কুবোটা, ইউরোপ-আমেরিকার বাজারে দামে প্রতিযোগিতার লক্ষ্য কালিমান্তানে দাবানল ছড়িয়ে পড়ছে, বৃষ্টি না এলে বাড়তে পারে আগুন-ধোঁয়ার সংকট ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের মধ্যে লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব ফেরানোর উদ্যোগে অচলাবস্থা আসাম–মেঘালয় উত্তেজনা: হামলায় জড়িত ৫ মুখোশধারী শনাক্ত, গঠিত বিশেষ তদন্ত দল

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, এখনো নেই যানজট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন চলাচল, ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা।

ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও মাওয়া প্রান্তে যানবাহনের অতিরিক্ত চাপ এখনো চোখে পড়েনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, সোমবার থেকে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে পারে। এজন্য আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে।

টোল আদায়ে বড় অঙ্কের রাজস্ব

পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুর দুই প্রান্ত থেকে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

পদ্মা সেতু দিয়ে স্বস্তির ঈদযাত্রা, নেই যানজট

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার করেছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এছাড়া ক্রেডিট টোল থেকে আদায় হয়েছে ৪০ হাজার ৬০০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে ২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১২ হাজার ৭২০টি যানবাহন। এ প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এছাড়া ক্রেডিট টোল থেকে ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

নিরাপদ যাত্রায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাসাড়া হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ জানান, দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মোট ৬টি টিম দায়িত্ব পালন করছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, শেষ কর্মদিবসেও পদ্মা সেতুতে স্বস্তির  ঈদযাত্রা - Bangladesh Breaking News, Latest News, Politics, Economy & World  News

এর মধ্যে ৪টি চেকপোস্ট এবং ২টি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু ও এক্সপ্রেসওয়ে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগামী কয়েক দিনে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, নিহত ১৭ বছরের ছাত্রী; আহত ৩

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, এখনো নেই যানজট

১২:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬