০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
জি-৭-এর প্রশংসার পরও ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, চুক্তি বাস্তবায়নে অসন্তুষ্ট হলে ফের হামলার ইঙ্গিত ইন্দোনেশিয়ায় রুপিয়ার দরপতনে ওষুধের দাম ঊর্ধ্বমুখী, চাপে দীর্ঘমেয়াদি রোগীরা গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে গৃহকর্মী নির্যাতন, থানা হেফাজতে পুলিশ দম্পতি কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ভূরাজনীতি এবং ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার পরীক্ষা কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি, রয়েছে ৭৭ হাজার ৪০ জন- স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানালেন ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদের জন্য মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের সিন্ধু পানি চুক্তি: আইনের শাসন নাকি উজানের একতরফা ক্ষমতা? অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয় ভারতে থমকে থাকা মৌসুমী বৃষ্টি, বৃষ্টির ঘাটতি ৩৫ শতাংশ; কৃষিতে সতর্কতা জোরদার

২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, পুশ-ইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে সীমান্ত দিয়েই প্রতিহত করা হয়েছে।

সীমান্তে ৩৬টি পুশ-ইনের চেষ্টা প্রতিহত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রায় ২ হাজার কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

এই সময়ে বাহিনীটি ৩ লাখ ৭৫ হাজার ৫১৯টি অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয় ১ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ইয়াবা, ৫৫ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৪৬৩ কেজি গাঁজা এবং ১ লাখ ৬ হাজার ৭০৯ বোতল বিদেশি মদ।

এছাড়া ১৫ দশমিক ৫৭৭ কেজি আইস, ২ দশমিক ৮ কেজি কোকেন এবং ৬২ বোতল এলএসডি জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৯ হাজারের বেশি মামলা

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী ৩০ হাজার ৭৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের এবং ৯ হাজার ৬৮৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, সরকারের নির্দেশনায় ১ মে থেকে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলছে। ৮ জুন পর্যন্ত ৭ হাজার ৬৮৮টি মাদক মামলায় ১০ হাজার ৮৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্র-সংক্রান্ত অপরাধে ২৬৯ জনকে আটক করা হয়েছে।

কিশোর গ্যাং ও ছিনতাই দমনে নজরদারি

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে কিশোর গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডিএমপির সাইবার ইউনিট ফেসবুক পেজ, গোপন গ্রুপ এবং টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট থেকে মোহাম্মদপুর এলাকায় র‌্যাব-২ এর ১১৯টি ছিনতাইবিরোধী অভিযানে ২৫২ জন সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন জুয়া ঠেকাতে নতুন আইন

সংরক্ষিত নারী আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম বন্ধে সরকার, বাংলাদেশ পুলিশ, বিটিআরসি, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে।

তিনি জানান, ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টের পরিবর্তে অনলাইন জুয়া, বেটিং অ্যাপ ও ওয়েবসাইট নিয়ন্ত্রণে ‘গ্যাম্বলিং প্রতিরোধ আইন-২০২৬’ নামে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। একই সঙ্গে সীমান্তে পুশ-ইনের ৩৬টি চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

#বিএসএফ #পুশইন #স্বরাষ্ট্রমন্ত্রী #সংসদ #বিজিবি #বাংলাদেশভারতসীমান্ত #সীমান্তনিরাপত্তা #মাদকবিরোধীঅভিযান #অনলাইনজুয়া #সারাক্ষণ

জনপ্রিয় সংবাদ

জি-৭-এর প্রশংসার পরও ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, চুক্তি বাস্তবায়নে অসন্তুষ্ট হলে ফের হামলার ইঙ্গিত

২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৭:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬