রাতের মেট্রোরেলেও যাত্রীদের হুড়োহুড়ি, সময় বাড়তে পারে আরও
প্রথম আলো,
রাতে চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীও বেড়েছে। এখন রাতেও দিনের ব্যস্ত সময়ের প্রায় কাছাকাছি ভিড় হচ্ছে মেট্রোরেলে। তাই রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাড়তি সময়ে চলাচল শুরুর পর প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে সাড়ে আট হাজারের মতো।
রাতের শেষ ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতার কথা বলছিলেন সাংবাদিক রাজীব আহমেদ। কারওয়ান বাজার থেকে মিরপুরের শেওড়াপাড়ায় যাতায়াত করেন তিনি। রাজীব আহমেদ জানান, ১৩ জুন সাড়ে ১০টার ট্রেনে তিনি ভিড়ের কারণে উঠতে পারেননি। পরে শেষ ট্রেন ধরেন। সেটি কারওয়ান বাজারে আসে ১০টা ৪০ মিনিটের দিকে।
রাজীব আহমেদ আরও বলেন, তিনি দুপুর ১২টার দিকে শেওড়াপাড়া থেকে কারওয়ান বাজারে আসেন। সে সময় যেমন ভিড় থাকে, তার কাছাকাছি ভিড় তিনি রাতের শেষ ট্রেনেও দেখেছেন।
৭ জুন থেকে রাতে মেট্রোরেলের চলাচল উভয় দিক থেকে ২০ মিনিট করে বাড়ানো হয়। এর ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। এ সময়ে উত্তরা থেকে একটি এবং মতিঝিল থেকে একটি করে মোট দুটি ট্রেন বাড়তি চলাচল করছে।
মালয়েশিয়া–চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে
বিবিসি নিউজ বাংলা,
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর।
এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

তার এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২শে জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩শে জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন এবং ২৬শে জুন ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর এই সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং গিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিশ্লেষকরা বলছেন, ভারত-চীন বিতর্ক এড়ানো কিংবা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়ে থাকতে পারেন প্রধানমন্ত্রী।
ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার
কালের কণ্ঠ,
দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, ‘বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।
-6a3396929a14c.webp)
দেশে নার্সের প্রচুর সংকট আছে বলে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেয়া সম্ভব না। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। আর বর্তমানে যা আছে ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।
ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
জলাবদ্ধতা নিরসন চক্রেই হাবুডুবু খাচ্ছে ঢাকা
জাগো নিউজ২৪,
প্রকৃতি জানান না দিলেও ঢাকার সড়ক আর অলি-গলি দেখলে ঠিকই বুঝবেন এখন বর্ষাকাল। কারণ, প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হতেই রাজধানীর জলাবদ্ধতার ‘হটস্পট’ খুঁজে বের করে ঢাকার দুই সিটি করপোরেশন। এরপর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শুরু হয় খোঁড়াখুঁড়ি। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সঙ্গে বাড়ে যানজট আর জনদুর্ভোগ। বছরের পর বছর একই বৃত্তে কাজ চললেও রাস্তা থেকে সহজে নামে না পানি। বাড়তি হিসেবে প্রতি বছর দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।

এবারও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ২৯টি জলাবদ্ধতার হটস্পট খুঁজে পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন এসব হটস্পটে খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। যদিও প্রতি বছর খোঁড়াখুঁড়ির পরও কেন জলাবদ্ধতা নিরসন হয় না— তার কোনো সদুত্তর দিতে পারেননি ডিএসসিসির সংশ্লিষ্টরা।
নগরবাসীর অভিযোগ, ঢাকার দক্ষিণাংশে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। বর্ষা মৌসুমে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বর্ষা মৌসুমেই শুরু হয় তোড়জোড়। কিন্তু শুষ্ক মৌসুমে সিটি করপোরেশনের কোনো কার্যক্রম দেখা যায় না। এভাবে জোড়াতালি না দিয়ে এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।
সারাক্ষণ ডেস্ক 



















