০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
ছুঁয়ে না দেখেই বস্তু চিনবে রোবট, চীনের নতুন ‘ইলেকট্রিক ইল’ প্রযুক্তিতে এআই এজেন্টের ভয়ংকর আচরণ: প্রতিদ্বন্দ্বীকে ‘হত্যা’, নজরদারি ফাঁকি ও প্রতারণার তথ্য প্রকাশ ভিসা বাতিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ মেক্সিকোর সাবেক প্রেসিডেন্টপুত্রের আফ্রিকায় গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে উঠতে পারে চীনের ইউয়ান, কমছে ডলারের নির্ভরতা জোকবো: পুরুষের বংশলিপির ভেতর নারীর হারানো ইতিহাস ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অ্যাবি ডনেলি, নারীদের ম্যারাথনে ব্রিটেনের প্রথম পদক সিলিকনকে পেছনে ফেলে চীনের সৌরবিদ্যুৎ প্রযুক্তিতে নতুন সাফল্য মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: রান্নার গ্যাস উৎপাদন বাড়াতে ভারতের নতুন উদ্যোগ হংকংয়ের জীবনধারা: খাওয়া, চলাফেরা আর সুস্থ থাকার নতুন কৌশল ইউক্রেনে রুশ হামলায় ইস্পাত কারখানায় নিহত ২, মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও ওলি আহমদের মনোনয়ন বৈধ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার ১৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অলি আহমদের মনোনয়ন প্রথমে বৈধ ঘোষণা

যাচাই-বাছাইয়ের সময় প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় অপরটি স্বাভাবিকভাবেই বাতিল হিসেবে গণ্য হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সরকারি ও বিরোধী উভয় পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।

১৮ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ

নির্বাচনী তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় সংসদের মোট ২৪৯ জন সদস্য ভোট দেওয়ার যোগ্য।

মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনা

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি এবং অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র ছিল।

সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও ফলাফল অনেকটাই পূর্বনির্ধারিত বলে মনে করা হচ্ছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের রাজনৈতিক অঙ্গনে এটি হবে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন। আগামী ২০ আগস্টের ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ছুঁয়ে না দেখেই বস্তু চিনবে রোবট, চীনের নতুন ‘ইলেকট্রিক ইল’ প্রযুক্তিতে

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও ওলি আহমদের মনোনয়ন বৈধ

০৬:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬