০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সেউতায় অভিবাসীদের ঢল, ৭২ জনের মৃত্যু; দ্রুত ফেরত পাঠানোর অভিযোগ প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অন্তর্বর্তী উপবাসের উপকারিতা কি অতিরঞ্জিত? রাশিয়া-যুক্তরাজ্য কি যুদ্ধের দ্বারপ্রান্তে? কূটনীতি সরে গেলে যে বিপদ বাড়ে বাংলাদেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন দর ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা ব্যক্তিগত আমানতকারীদের টাকা তোলার সীমা তুলে দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক সর্বাত্মক চাপ’ ইরানের বিরুদ্ধে, মিত্র দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুমকি চালক থেকে রোবোট্যাক্সি কর্মী, কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কর্মজীবনের চিত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানেই কি আরও গভীর হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি? ইরানের সঙ্গে ব্যবসা বন্ধে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আপাতত নিষেধাজ্ঞা নয়

ব্যক্তিগত আমানতকারীদের টাকা তোলার সীমা তুলে দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ব্যক্তিগত আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ বাড়াচ্ছে। এ ক্ষেত্রে আগের নির্ধারিত সীমার বাইরে গিয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শারুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সারোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

১ সেপ্টেম্বর থেকে বাড়বে টাকা তোলার সুযোগ

ব্যাংক খাতের সংস্কার চলমান থাকবে, বৈঠকে গভর্নর

বৈঠকে গভর্নর ব্যাংকটির ব্যবস্থাপনাকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ বাড়ানো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকের প্রয়োজন বিবেচনায় আল-ওয়াদিয়াহ কারেন্ট অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট এবং মুদারাবা টার্ম ডিপোজিট থেকে মূল টাকা উত্তোলনের ব্যবস্থা করতে হবে।

এর আগে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানত ফেরতের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন নির্দেশনার ফলে ব্যক্তিগত আমানতকারীরা ওই স্কিমে নির্ধারিত সীমার তুলনায় বেশি অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।

মুনাফায় ‘হেয়ারকাট’ হবে না

আমানতকারীদের মুনাফা নিয়ে বিভ্রান্তি দূর করতেও ব্যাংক ব্যবস্থাপনাকে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে যে, তাদের মুনাফায় কোনো ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।

বাড়তি বোনাস দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণার পরও কিছু আমানতকারীর মধ্যে এ বিষয়ে বিভ্রান্তি রয়েছে। তাই গ্রাহকদের কাছে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ফেরানোর নির্দেশ

এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দ্রুত পুনরায় চালুর জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত এই ব্যাংকটি বর্তমানে দেশের সবচেয়ে বড় এবং একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক।

৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যক্তিগত আমানতকারীদের জন্য এই নির্দেশনা কার্যকর হলে ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সেউতায় অভিবাসীদের ঢল, ৭২ জনের মৃত্যু; দ্রুত ফেরত পাঠানোর অভিযোগ

ব্যক্তিগত আমানতকারীদের টাকা তোলার সীমা তুলে দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক

০৩:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬