০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
অবসরপ্রাপ্ত বিচারককে পেছন থেকে ট্রাকের ধাক্কা, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ঈদে অতিরিক্ত ভাড়ার চাপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় বাড়ছে প্রাণহানি লিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশির দেশে ফেরা, মানবপাচারের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অনেকে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাবি ছাত্রদলের তিন নেতা অব্যাহতি পার্বত্য চট্টগ্রামে জলবায়ু চাপ বাড়ছে, হুমকিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি ঈদের আগে সস্তা পথে ফেরা, যমুনা সেতুতে ঝরে গেল প্রাণ হামে আবারও ১৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ বাড্ডার চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্যু বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আহত স্ত্রী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর তীব্র যানজট, ঈদযাত্রায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ

শিল্পপতি আব্দুল মোনেমের চতুর্থ মৃত্যু দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 93

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম

সারাক্ষণ ডেস্ক

আব্দুল মোমেন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম আব্দুল মোমেন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার ঢাকায় এর প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ২০২০ সালের ৩১ মে ৮৩ বছর বয়সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন। ১৯৫৬ সালে আব্দুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানটির পথচলা শুরু অবকাঠামো নির্মাণকাজের মধ্য দিয়ে।

পরে খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন আব্দুল মোনেম। একে একে তিনি গড়ে তোলেন ইগলু আইসক্রিম, এএম বেভারেজ, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, ম্যাংগো পাল্প প্রসেসিং, ইগলু ফুডস, ইগলু ডেইরি লিমিটেড, আব্দুল মোনেম সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যাল, এএম এসফল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিক্স, এএম রাইস ব্র্যান অয়েল কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান। কোকা-কোলা (এএম বেভারেজ লিমিটেড) এবং ইগলু তার হাতে প্রতিষ্ঠিত দেশবরেণ্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ১০ হাজারের বেশি মানুষ কর্মরত।

ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গড়ে তুলেছিলেন আব্দুল মোনেম ফাউন্ডেশন। নিজ গ্রাম বিজেশ্বরে প্রায় ৫২ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত বিচারককে পেছন থেকে ট্রাকের ধাক্কা, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত

শিল্পপতি আব্দুল মোনেমের চতুর্থ মৃত্যু দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৫:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪