০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
রাতের আকাশে রহস্যময় আলোক বস্তু — ব্রিটিশ কলাম্বিয়ায় কেউ চিনতে পারছেন না কানাডায় টো ট্রাক ড্রাইভারের মুজ উদ্ধার — সার্ভিস কল থেকে পশু রক্ষার ভিডিও ভাইরাল বালিতে বাঁদরের দল সানগ্লাস ছিনতাই — ভারতীয় পর্যটকের ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল মেট গালায় ককরোচ ভাইরাল — ট্রাম্পকে নিয়ে বিশ্বজুড়ে মিম ঝড়, বিয়ন্সে থেকে ম্যাডোনা সবাই ম্লান দক্ষিণ এশিয়ায় এ বছর কম বৃষ্টি হতে পারে — এল নিনোর সতর্কতায় কৃষি সংকটের আশঙ্কা ট্রাম্প যাচ্ছেন চীনে — ইরান যুদ্ধের মাঝে বেইজিংয়ে সর্বোচ্চ ঝুঁকির কূটনৈতিক সফর জাপানে ২০২৬ সালের প্রথম ভালুক হামলায় মৃত্যু — গত বছর রেকর্ড ১৩ জন নিহত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা — ২,০০০ মানুষ বাস্তুচ্যুত, বাঁধ উপচে পড়েছে ইন্দোনেশিয়ায় মাউন্ট দুকোনো অগ্নুৎপাত — নিষিদ্ধ এলাকায় তিন পর্যটকের মৃত্যু আফগানিস্তানে ভয়াবহ বন্যা — সাত প্রদেশে ১৬ নিহত, ৭৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইট’র ফল উৎসব-১৪৩১

  • Sarakhon Report
  • ০৪:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 83

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে উদযাপন করা হয় ফল উৎসব ১৪৩১।

নানান প্রজাতির দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে পঞ্চমবারের মতো উদযাপিত হলো এই ফল উৎসব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই প্রশান্তি ও সুখের পরশ নিয়ে প্রকৃতিতে হাজির হয় মধুমাস জ্যৈষ্ঠ।

এ সময় বাহারি রং-বেরঙের  মিষ্টি ও সুস্বাদু ফল পাওয়া যায়। দেশি নানান প্রজাতির ফলে সুশোভিত হয় চারিদিক। সব ফলের মধ্যেই পানির পরিমাণ বেশি থাকে।সেই কারণে গরমের সময় শরীরের পানিশূন্যতা পূরণে ফল দারুণভাবে সহায়তা করে। ফলের মধ্যে প্রচুর খাদ্যশক্তি থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয়, তাই ফল সবার জন্য ভীষণ উপকারী। পুষ্টি ও খাদ্যমানের দিক থেকেও সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং খনিজ পদার্থ থাকে।

সকালে উৎসবের শুভ উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকিী কলেজের অধ্যক্ষ জনাব মো. মনোয়ার হোসেন, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সিরজুল হক,প্রশাসনিক কর্মকর্তা জনাব এস এম মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ফল উৎসবে  আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, জামরুল, ডেউয়া, ডেফল, করমচা, তেঁতুল, লটকন,  আনারস, পেঁপে, আঁখ, তাল, বেল, লেবু, খেজুর, বাঙ্গি, জাম্বুরা, অরবরই, আঙুর, ডাব, ডালিম, কামরাঙা, সফেদা, কমলা, মালটা, আপেল, দাতই, বিলম্ব, আঁতা, চালতা, গাব, চেরি, কাঠ বাদাম, ফেলা ফল, চাম্বল কাঁঠাল, কদবেল, আতা, আমড়া, আমলকি, জলপাই, হরতকি, তরমুজ, বরই ও ড্রাগন ফলসহ ৪৯ প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের ফল কেটে খাওয়ানো হয়।

বর্ণিল এই আয়োজনে অনুষ্ঠান সভাপতি জনাব আব্দুর রহমান বলেন, ‘বিদেশি ফল খাওয়ার উপর আগ্রহ কমিয়ে, দেশিয় ফল খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে কারণ দেশিয় ফলে রয়েছে ভীষণ উপকারী পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই শিক্ষার্থীদের বাড়িতে প্রতিদিন একাধিক ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি প্রতিবছর মৌসুমি ফল উৎসবের আয়োজন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

রাতের আকাশে রহস্যময় আলোক বস্তু — ব্রিটিশ কলাম্বিয়ায় কেউ চিনতে পারছেন না

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইট’র ফল উৎসব-১৪৩১

০৪:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪