০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরে নতুন উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় বদলে যাচ্ছে শ্যাম্পু, বিস্কুট ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির দুনিয়া অন্ত্রের স্বাস্থ্য খারাপ হচ্ছে? পেট ফাঁপা থেকে ব্রণ—যে ৬ লক্ষণে সতর্ক হওয়া জরুরি যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে ২০-এর বেশি, পশ্চিমাঞ্চলেও নতুন সতর্কতা শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৬, আহত শতাধিক যুক্তরাষ্ট্রের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতীয় কর্মী, কারণ জানলে অবাক হবেন ভারতের সঙ্গে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি করল ইন্দোনেশিয়া, বাড়ছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বলতে শেখার মধ্যেই দীপ্তির জন্ম আপারেশন সাগরে ট্রলারডুবি: পটুয়াখালীর উপকূলে নিখোঁজ ৬ জেলে

বিটিভির ঈদের বিশেষ ‘কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানে সোহেল রানা

  • Sarakhon Report
  • ০৩:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • 234

সারাক্ষণ ডেস্ক

দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, ক্রীড়া, আইন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ইত্যাদি নানা অঙ্গনের আলোকিত মানুষদের জীবনী নিয়ে নির্মিত ‘কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিনে বিগত ১৫ বছর যাবৎ প্রচারিত হয়ে আসছে। এ যাবৎ কয়েকশত মানুষের জীবনের উপর নির্মিত পর্ব প্রচারিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে এবার নির্মিত হল এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনয়শিল্পী, নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভে সোহেল রানা।গত ৯ জুন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের অডিটরিয়ামে সেট বানিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। প্রায় পৌনে এক ঘন্টা ব্যাপ্তিকালের এই অনুষ্ঠানে আলাপন এবং তথ্যচিত্রের মাধ্যমে সোহেল রানার জীবনের নানা দিক তুলে ধরা হয়।

যেমন-যে পরিবারে জন্ম, বেড়ে ওঠা, শৈশব-কৌশোর, বর্ণাঢ্য ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার, চলচ্চিত্রে আগমন, চলচ্চিত্রে কিংবন্তীতুল্য মানুষ হয়ে ওঠা ইত্যাদি নানা বিষয় অনুষ্ঠানটিতে তুলে ধরা হয়েছে।অন্যান্য অঙ্গনের কিংবন্তীদের মত ইতোপূর্বে চলচ্চিত্র অঙ্গনের নায়ক রাজ রাজ্জাক, কবরী, ফারুক, সুজাতার মত কিংবন্তীদের জীবনীও বিগত বছরগুলোর এই অনুষ্ঠানের নানা পর্বে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন কলামিস্ট, লেখক, টিভি অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র নির্মাতা সাজ্জাদ কাদির ও নির্মাতা নাজনীন দীপা।নির্মাণ ও উপস্থাপনা সাজ্জাদ কাদির। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টায় বিটিভি ও বিটিভি ওয়ার্লডে একযোগে।

জনপ্রিয় সংবাদ

চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিটিভির ঈদের বিশেষ ‘কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানে সোহেল রানা

০৩:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪