১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

ঈদের দিন বাংলাদেশ বেতারে রুনা লায়লা

  • Sarakhon Report
  • ০৬:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 160

সারাক্ষণ  প্রতিবেদক
গত ঈদে বাংলাদেশ টেলিভিশনে রুনা লায়লা প্রথমবারের মতো ‘আনন্দ মেলা’য় গান গেয়েছিলেন। ঈদের পরপরই তিনি আমেরিকা চলে যান। আমেরিকা থেকে ফিরে এসে এবার তিনি আগামী ঈদের দিন বাংলাদেশ বেতারে প্রচারের জন্য একটি গান গাইলেন। মূলত নতুন গান এবং সাক্ষাৎকার নিয়ে বেতারে প্রচার হবে রুনা লায়লাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’।

এই অনুষ্ঠানে প্রচার হবে তার গাওয়া নতুন গান ‘ভেজা ভেজা রাত ভেজা ভেজা মন’। গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান, সুর করেছেন মোঃ সাদেক আলী। এরইমধ্যে বাংলাদেশ বেতারে এই গান রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রচারের জন্য রুনা লায়লার সাক্ষাৎকার গ্রহন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম।

এবারের আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, ‘গত ঈদেও সাদেক আলীর সুরে একটি গান করেছিলাম বেতারের জন্য। এবারের ঈদেও করেছি। গানটির কথা লিখেছেন আমাদের দেশের গুনীজন রফিক উজ্জামান ভাই। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর সাক্ষাৎকার পর্বটিও ভালো হয়েছে। আমার না বলা অনেক কথা এই সাক্ষাৎকারে শ্রোতারা শুনতে পাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ’ ঈদের দিন সকাল ১১টায় বাংলাদেশ বেতারে রুনা লায়লার কন্ঠে নতুন গান এবং সাক্ষাৎকার পর্বটি প্রচার হবে।

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিন বাংলাদেশ বেতারে রুনা লায়লা

০৬:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪