১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

আজ থেকে প্রচার শুরু তারকা বহুল ধারাবাহিক ‘জোনাকির আলো’র

  • Sarakhon Report
  • ১২:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • 167

সারাক্ষণ প্রতিবেদক

ছোটপর্দার গুনী ও মেধাবী নাট্য নির্মাতা মুসাফির রনি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’ আজ থেকে প্রচার শুরু হতে যাচ্ছে। পাপ্পুরাজ রচিত এই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, শহীদুজ্জামান সেলিম, মুনিরা আক্তার মিঠু, শেলী আহসান, শ্যামল মাওলা, সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, মাসুম বাশার, আফজাল সুজন, মায়মুনা মম’সহ আরো অনেকে।

এর আগেও মুসাফির রনি বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও খণ্ড নাটক নির্মাণ করেছেন। ‘জোনাকির আলো’ তার ভীষণ যত্নে নির্মাণ করা একটি নাটক। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত বলেন, ‘ আমার কাছে যথন স্ক্রিপ্ট আসে, নাটকের গল্পটা পড়ে ভীষণ ভালোলেগে যায়। আর গল্প ভালো না লাগলেতো কাজ করতাম না। মুসাফির ভীষণ যত্নশীল একজন নির্মাতা। বেশ ধীরে ধীরে যত্ন নিয়ে কাজ করে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সবমিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আমার কাছে মনে হয় গল্প এবং সকল শিল্পীদের মন দিয়ে করা প্রতিটি চরিত্র দর্শকের ভালোলাগবে।

মুসাফির রনির জন্য অনেক অনেক শুভ কামনা।’ গুনী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি বলেন,‘ আমার কাছে বেশ ভালোলাগার বিষয় হলো দীর্ঘদিন পর কোনো ধারাবাহিকে হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। মুসাফির ররি বড় বিষয় হলো একজন গুনী মুনিরা আক্তার মিঠু বলেন,‘ মুসাফির রনি নির্দেশিত নতুন ধারাবাহিক নাটক জোনাকীর আলো খুউব ভালো হয়েছে। সচরাচর গল্প নয়, একদম ব্যতিক্রম একটি গল্প। চরিত্রানুযায়ী পোশাক আষাকও বেশ ভালো ছিলো সবার। বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি কাজটি করে। আশা করছি দর্শকের ভালোলাগবে নতুন এই ধারাবাহিকটি।’

মুসাফির রনি জানান আজ থেকে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯.৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এই ধারাবাহিকের নির্বাহী প্রযোজক জহির করিম। মুসাফির রনি বলেন,‘ এই ধারাবাহিকে যতোজন শিল্পী অভিনয় করেছেন প্রত্যেক শিল্পীই তাদের চরিত্রের প্রতি ভীষণ ডেডিকেটেড থেকে অভিনয় করেছেন। বিশেষত আমি কৃতজ্ঞ আবুল হায়াত স্যার, জলি আপা, সেলিম ভাই, মিঠু আপা’সহ আরো যারা আছেন প্রত্যেকের প্রতি। তাদের কারণেই জোনাকীর আলো দর্শকের মধ্যে আলো ছড়াবে, ভালোলাগার একটি নাটকে পরিণত হবে ইনশাআল্লাহ।’

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ থেকে প্রচার শুরু তারকা বহুল ধারাবাহিক ‘জোনাকির আলো’র

১২:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪