১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

দুই সপ্তাহেরও কম সময়ে ৫০ কোটি অতিক্রম করেছে ‘চান্দু চ্যাম্পিয়ান’

  • Sarakhon Report
  • ০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 165

সারাক্ষণ ডেস্ক

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ান’ সিনেমাটি মুক্তির ১১ দিনে পুরো ভারতে ৫০ কোটি রুপিরও বেশি আয় করেছে। স্পোর্টস ড্রামা এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে।

‘চান্দু চ্যাম্পিয়ান’ সিনেমাটি ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে চাঁন্দু চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য দর্শক থেকে শুরু করে সমালোচক সবার কাছেই প্রশংসিত হচ্ছেন কার্তিক।

সিনেমাটি মুক্তির এক সপ্তাহে পুরো ভারতে মোট ৩৫.২৫ কোটি রুপি আয় করেছে। অষ্ঠম দিনে এটি আয় করেছে ২.৬৫ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৪.৮৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ৬.৫ কোটি রুপি ও এগারো দিনে আয় করেছে ১.৭৫ কোটি রুপি। ‘চাঁন্দু চ্যাম্পিয়ান’ সিনেমাটি এখন পর্যন্ত পুরো ভারতে মোট আয় করেছে ৫১ কোটি রুপি।

অভিনেতা তার  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে ভিডিওটিতে দেখা গেছে কার্তিক সিনেমা হলে  খুদে ভক্তদের সাথে সেলফি তুলছেন।তিনি ক্যাপশনে লিখেছেন আনন্দ ও গর্বের কিছু অমূল্য মুহূর্ত। সিনেমা হলে সত্যিকারের চ্যাম্পিয়ানদের সাথে আলাপচারিতা। অভিনেতা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একজন ভক্ত মন্তব্য করেছেন ,আপনি যেখানে যান সবাই আপনার প্রশংসা করছে , করতালি দিচ্ছে। আপনার অসাধারণ অভিনয়ের মধ্যদিয়ে আপনি এটি অর্জন করেছেন। আরেকজন অনুরাগী মন্তব্য করেছেন,আজ এবং আগামী এক সপ্তাহ শো আরও বেশি হাউজফুল হবে আশা করছি।

সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবির খান ফিল্মস দ্বারা প্রযোজিত চান্দু চ্যাম্পিয়ন  ১৪  জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, বিজয় রাজ, ভুবন অরোরা, রাজপাল যাদব এবং ভাগ্যশ্রী বোর্সে।

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সপ্তাহেরও কম সময়ে ৫০ কোটি অতিক্রম করেছে ‘চান্দু চ্যাম্পিয়ান’

০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪