১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

প্রকাশ পেলো শ্রাবণী’র সিনেমার গান ‘জানরে’

  • Sarakhon Report
  • ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • 161

সারাক্ষণ প্রতিবেদ

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো মোঃ ইকবাল পরিচালিত ‘ডে বডি’ সিনেমাটি। এই সিনেমাতেই প্লে-ব্যাক করেছিলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। ‘জানরে’ শিরোনামের শ্রাবণীর গাওয়া গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর। গানটির কম্পোজ করেছেন এফ এ প্রীতম। এতে শ্রাবণী’র সহশিল্পী হিসেবে আছেন প্রীতম কুমার।সিনেমায় গানটিতে লিপসিং করেছেন শ্যামল মাওলা ও মিষ্টি জাহান। গানটি প্রকাশের পর থেকেই শ্রাবণী বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান। শ্রাবণী বলেন,‘ সিনেমার গানের জন্য যে এতো বেশি সাড়া মিলে এটা অন্যদের ক্ষেত্রে দেখে এসেছি সবসময়। এখন নিজের গানের জন্য সাড়া পেয়ে বুঝতে পারছি আসলে সিনেমার গানের বিষয়টাই আলাদা।

গানটির জন্য প্রতিদিনই বেশ প্রশংসা পাচ্ছি। কাছের মানুষেরাতো ভালো বলছেন, পাশাপাশি চিনিনা জানিনা এমন অনেকেই গানটির জন্য বেশ প্রশংসা করছেন। গানের কথা, সুর এবং এতে আমাদের গায়কী নিয়ে ভীষণ প্রশংসা করছেন। আমি বেশ উৎসাহ পাচ্ছি। আগামীতে আরো ভালো ভালো সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন আমার।’ এদিকে ঈদের পরপরই স্টেজ শো’তে অংশ নিয়েছেন শ্রাবণী। রংপুরের পীরগাছার সাত দরগা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী ও পুণঃর্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রাবণী। শ্রাবণী  ভারতের বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ে ইণ্ডিয়ান ক্ল্যাশিক্যাল মিউজিক নিয়ে পড়াশুনা করছেন। ছুটিতেই তিনি দেশে এসেছেন। এই মুহুর্তে রংপুরে গ্রামের বাড়িতে আছেন। কয়েকদিনের মধ্যে ঢাকায় এসে আরো কিছু নতুন গানের কাজ করার কথা রয়েছে তার। শ্রাবণীর উল্লেখযোগ্য মৌলিক গানগুলো হচ্ছে ‘তোকেই শুধু চাই’, ‘তারে আমি ভালোবাসি’, ‘বৈশাখ এলোরে’, ‘চান্দেরো আলো’, ‘ভুল ঠিকানা’ , ‘ ভালোবাসি তোমায়’, ‘তোরে দুঃখ দিলে মন কাঁদে’, ‘তোমাকে চাই’, ‘ফুলের বুকে’, ‘সাগরের জল পাহাড়ের সুর’, ‘আলাপন’, ইত্যাদি।

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ পেলো শ্রাবণী’র সিনেমার গান ‘জানরে’

০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪