০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
হরমুজ বন্ধ, বিশ্ব বাণিজ্যের ঝুঁকির নতুন মানচিত্র হলিউড ছাড়ছে অস্কার, ২০২৯ থেকে নতুন ঠিকানা ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে ব্রেক্সিটের পর ইংল্যান্ডের কৃষিনীতি: অন্য দেশের জন্য নতুন দৃষ্টান্ত তাডোবায় ডোরাকাটা রোমাঞ্চ জিপ সাফারির বাইরে বনভ্রমণের নতুন ধারা, প্রকৃতিকে বুঝেই আবিষ্কার করছেন পর্যটকরা ফোনমুক্ত শৈশবের পথে এক শহরের লড়াই: শিশুদের মানসিক সুস্থতায় আয়ারল্যান্ডের অনন্য উদ্যোগ টমি শেলবির শেষ লড়াই—‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’-এ বিদায়ের গল্প জেমস বন্ডের শেষ গল্পসংগ্রহ: অক্টোপাসি ও দ্য লিভিং ডেলাইটসের অন্তর্গত রহস্য হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান কতটা কঠিন ও ঝুঁকিপূর্ণ পাম তেল শ্রমিকদের জীবন ধ্বংস করছে বিপজ্জনক কীটনাশক

ভারতের টাইটান এবং বাংলাদেশের রিদম গ্রুপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 140

সারাক্ষণ ডেস্ক

ভারতের অন্যতম প্রধান লাইফস্টাইল কোম্পানি টাইটান বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে। বাংলাদেশে বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড তানিষ্কঘড়িচশমাপারফিউম বাজারজাত করবে রিদম গ্রুপ।

শুক্রবার বেঙ্গালুরুতে টাইটানের সদর দফতরে টাইটান কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রিদম গ্রুপের মধ্যে এ সংক্রান্ত এক যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর হয়। টাইটান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সি.কে. ভেঙ্কটরামান এবং রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন টাইটানের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সিইও কুরুভিলা মার্কোস।

চুক্তির আওতায়নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে তানিষ্কের গয়না তৈরির একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করা হবে। এই কারখানা স্থানীয় বাজারের জন্য গয়না তৈরি করবে এবং পরে খুচরা বাজারে পণ্য বিক্রি করবে। গত তিন বছরেতানিষ্ক সফলভাবে সংযুক্ত আরব আমিরাতকাতারওমানযুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে কার্যক্রম শুরু করেছে। রিদম গ্রুপের সঙ্গে এই যৌথ উদ্যোগ তানিষ্কের বাংলাদেশি বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ।

বাংলাদেশে তৈরি গয়না স্থানীয় চাহিদা মেটাবে এবং ভারতের ৪৫০টি আউটলেট ও অন্যান্য দেশে রপ্তানি করা হবেযা বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমরা রিদম গ্রুপের সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে উচ্ছ্বসিত। আমাদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে আমরা কারিগরবিক্রেতা এবং গ্রাহকদের কাছে সেরা মূল্য দিতে চাই,” বলেন কুরুভিলা মার্কোস।

সি.কে. ভেঙ্কটরামান বলেন, “বাংলাদেশি বাজারে টাইটানের প্রবেশের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। আমরা একসঙ্গে কাজ করে বাংলাদেশের জুয়েলারি শিল্পকে উঁচুতে নিয়ে যেতে এবং তানিষ্কের পণ্য তৈরি কেন্দ্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই।

রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, “বিশ্বখ্যাত টাটা গ্রুপের অধীনে ভারতের প্রধান লাইফস্টাইল কোম্পানি টাইটানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের দেশ এবং ব্যবসার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে।তিনি আরও জানানঅর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পর শীঘ্রই তারা ঢাকায় তানিষ্কের পাঁচটি জুয়েলারি আউটলেট খোলার পরিকল্পনা করছেন।

দুই দশকেরও বেশি সময় ধরেটাটা গ্রুপের অধীনে টাইটানের জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক শ্রেষ্ঠ কারিগরীএক্সক্লুসিভ ডিজাইনঅনন্য গ্রাহক সেবা এবং গ্যারান্টিযুক্ত পণ্যের মানের জন্য পরিচিত।

জনপ্রিয় সংবাদ

হরমুজ বন্ধ, বিশ্ব বাণিজ্যের ঝুঁকির নতুন মানচিত্র

ভারতের টাইটান এবং বাংলাদেশের রিদম গ্রুপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

১১:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪