০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ডায়না’র আহ্বান

  • Sarakhon Report
  • ০৪:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • 176

সারাক্ষণ প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই সিনেমা, নাটকে অভিনয় করছেন নূসরাত জাহান ডায়না। তবে দুই সন্তানের দায়িত্ব নিতে গিয়ে অভিনয় থেকে অনেকদিন দূরে আছেন তিনি। কিন্তু পরিকল্পনা আছে তার অভিনয়ে ফেরার। কয়েকবছর আগে স্বামীর চাকুরীর সুবাদে আমেরিকা গিয়েছিলেন।

সেখানেই বেশ কিছুদিন যাবত আছেন তিনি। কয়েক মাস আগে দুই সন্তানকে নিয়ে দেশে এসেছিলেন তিনি। এক মাস পর আবারো গেলো ৫ আগস্ট সকালে ঢাকায় আসেন ডায়না।

দেশে ফেরার দিনই ডায়না অবগত হন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের এক দফা দাবীর প্রচণ্ড চাপের মুখে শেখ হাসিনার এই পদত্যাগ ছিলো।

শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলেন ডায়না। এদিকে যারা বিদেশ অবস্থানরত আছেন তাদের প্রতিও ডায়না বিনয়ের সাথে একটি আহ্বান করেছেন। তিনি তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে সেই আহ্বান করেছেন।

ডায়না লিখেছেন,‘ বাংলাদেশি যারা বিদেশে থাকেন, ভিন্ন দেশে স্থায়ী ভাবে বিলাস বহুল জীবন কাটান তাদের খুশি দেখে খুব ভাল লাগলো। আশা করছি দেশে চলে এসে দেশের জন্যও কিছু করবেন। দেশ ও মাটি আপনাদের আপেক্ষায় আছে। বিদেশে বসে যে ভালবাসা দেখালেন আপনারা তা সত্যি অবাক করার মত।’

প্রবাসী বাংলাদেশীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই তিনি তার মনোভাব প্রকাশ করেছেন। এদিকে ডায়না জানান, দুই ছেলে ও মেয়েকে নিয়ে তিনি আপাতত দেশেই আছেন। অভিনয়ে ফেরারও পরিকল্পনা করছেন তিনি।

ডায়না সর্বশেষ নিয়াজ মাহবুব পরিচালিত ‘রাতের অতিথি’ নাটকে অভিনয় করেন। তার সর্বশেষ আলোচিত নাটক ছিলো দাউদ হোসাইন রনির রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় নির্মিত ‘ভালোবাসা না বাসা’ নাটকটি। ডায়না অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়ত খান পরিচালিত ‘জাগো’।

কোনো রিয়েলিটি শো দিয়ে নয় নিজের চেষ্টাতেই মিডিয়াতে নিজের অবস্থান তৈরী করে নিয়েছিলেন ডায়না। দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ নাটকে ডায়না প্রথম অভিনয় করেন। তবে দর্শকের কাছে তিনি আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অভিনয় করে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ডায়না’র আহ্বান

০৪:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪