১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম পেপটাইড ইনজেকশনের উন্মাদনা: বিজ্ঞান যতটা বলছে, বাজার তার চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা: মূল উৎসে ফিরে দেখার সময় টোকিও ট্রায়াল: অসমাপ্ত ন্যায়বিচারের দীর্ঘ ছায়া নতুন ‘কমিক’ নকশায় এয়ার জর্ডান ৪, অনলাইনে কিনতে পারবেন আজই কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এত দ্রুত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এর নির্মাতারাও সৌদি আরবের পরমাণু চুক্তিতে বিশ্বজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা নির্বাচনের মুখোশ খুলে ফেললে গণতন্ত্রের সামনে যে ভয়াবহ বিপদ অগ্ন্যাশয়ের ক্যানসারে নতুন আশার আলো, ওষুধ উদ্ভাবনে আমেরিকার মডেল নিয়ে নতুন আলোচনা ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত

কক্সবাজারে পর্যটকের নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ

  • Sarakhon Report
  • ০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 145

জাফর আলম

কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক এবং আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মাঠে রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ শেষ করতে পারবেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।তিনি জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আগের মত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ডিউটি বা গাড়ির মাধ্যেমে যে টহল জোরদার ছিল তা শুরু করা হয়েছে। ঝাউবাগান থেকে শুরু করে যেসব জায়গায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভবনা রয়েছে ওসব জায়গা আগের মত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেল-মোটেল জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পর্যটনসংশ্লিষ্ট যেসব হোটেল-মোটেল ব্যবসায়ী রয়েছে তারাও পর্যটকদের সেবা দিতে প্রস্তুত।তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে। সেনাবাহিনী পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা করছে।কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, পর্যটকরা কক্সবাজার ভ্রমণে নিরাপদ। ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টরা নিরাপদ পরিস্থিতি তৈরি করতে মাঠে রয়েছে। এব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে সেনা কর্মকর্তার বৈঠকও হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম

কক্সবাজারে পর্যটকের নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ

০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪