০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছর: নিরাপত্তার নামে আমেরিকার দীর্ঘ অতিরিক্ত-প্রতিক্রিয়ার হিসাব ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক খরা মোকাবিলার জরুরি পরিকল্পনা প্রকাশে ব্রিটিশ সরকারের ‘নিরাপত্তা’ যুক্তি, বাড়ছে উদ্বেগ ইউরোভিশন ২০২৭: রাজধানী সোফিয়াকে হারিয়ে আয়োজক হচ্ছে কৃষ্ণসাগরের শহর বুর্গাস পরমাণু বোমার আগের হিরোশিমা-নাগাসাকি ফিরিয়ে আনছে মাইনক্রাফটের কর্মশালা সাইনসবুরির দোকানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল শনাক্তকরণ, বন্ধ হলো মুখ স্ক্যান ব্যবস্থা ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-খ্যাত অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরে ৩৬ বছর বয়সে মারা গেছেন ভ্রমণে হালকা ব্যাগ? না, বরং বেশি করে সঙ্গে নিন! আফগান নারীদের পাশে দাঁড়ানো মানে শুধু অধিকার রক্ষা নয়, ভবিষ্যৎ আফগানিস্তানকে বাঁচিয়ে রাখা হোয়াইট হাউসের বিশাল বলরুম নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইলেন ট্রাম্প

ব্যায়ামের সময় হার্ট অ্যাটাক কেন হয়?

  • Sarakhon Report
  • ০১:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 157

সারাক্ষণ ডেস্ক

বেড়েই চলেছে তরুণদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগগুলো হৃদরোগকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এ অবস্থায় মৃত্যুঝুঁকি এড়াতে চিকিৎসকরা বলছেন,অস্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পূর্ণ পরিত্যাগ করতে।

হৃদযন্ত্রের জটিলতা এড়িয়ে সুস্থ জীবনযাপন করার জন্য চিকিৎসকরা বিশেষ কয়েকটি পরামর্শ দিয়ে থাকেন। বারবার তরুণ যুবক যুবতীদের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা হঠাৎ অতিরিক্ত ব্যায়াম করাকে দায়ী করে থাকেন। জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো এড়িয়ে যেতে নিষেধ করা হয়।

হৃদরোগে আক্রান্ত হওয়ার আরও একটি কারণ হলো অস্বাস্থ্যকর জীবনধারা। যেসব মানুষ অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খান তাদের হৃদরোগের ঝুঁকি বেশি হতে পারে।

অনেকেই তাড়াতাড়ি মেদ ঝরানোর জন্য খাবার-দাবার না খেয়ে প্রয়োজনীয় প্রোটিন পাউডার ও ফুড সাপ্লিমেন্ট পাউডার খান। এগুলো আসলে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসকরা সঠিক পরিমাণে প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা কখনোই ব্যায়াম বাদ দিতে বলেন না। সবারই প্রতিদিন ২০-৩০ মিনিট ধরে অল্প অল্প করে ব্যায়াম করা উচিত, ঘাম ঝরানো প্রয়োজন। শরীরচর্চা করতে প্রচণ্ড কষ্ট অনুভব হলে শরীরচর্চা চালিয়ে যাওয়া উচিত নয়। ব্যায়াম কখনোই মৃত্যু ঘটায় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছর: নিরাপত্তার নামে আমেরিকার দীর্ঘ অতিরিক্ত-প্রতিক্রিয়ার হিসাব

ব্যায়ামের সময় হার্ট অ্যাটাক কেন হয়?

০১:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪