০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা? সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ

ইশকুল (পর্ব-০৯)

  • Sarakhon Report
  • ০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 151
আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

আমাদের ইশকুলের ধর্মযাজক ফাদার গেন্নাদির বয়েস সত্তর বছরের কাছাকাছি। ঘন দাড়ি আর ভুরুতে মুখটা ভরা, এক ইঞ্চি ফাঁকও চোখে পড়ত না। ফাদার ছিলেন দিব্যি মোটাসোটা। ঘাড় ফিরিয়ে পেছনদিকে দেখতে হলে তাঁকে সারা শরীরটাই ঘোরাতে হত। তাঁর আবার ঘাড় বলতে কিছু ছিল না কিনা, তাই।
ছেলেরা ওঁকে পছন্দ করত। ওঁর ক্লাসে যা-খুশি করা চলত তাস খেলা, ছবি আঁকা, কিংবা ওল্ড টেস্টামেন্ট বইটি সরিয়ে সেই জায়গায় নিজেদের টেবিলে নিষিদ্ধ ন্যাট পিঙ্কারটন বা শার্লক হোমসের বই রেখে দেয়া, সবকিছু। ফাদার গেন্নাদি আবার দূরের জিনিস ভালো দেখতে পেতেন না কিনা তাই।
সেদিন ফাদার গেন্নাদি হাতখানি যথারীতি আশীর্বাদের ভঙ্গিতে তুলে ক্লাসে ঢুকছেন, সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস-মনিটর চিৎকার করে উঠল: ‘ঈশ্বরই পিতা, সান্ত্বনাদাতা, সত্যের আত্মাস্বরূপ..’
ফাদার গেন্নাদি আবার কানে ছিলেন খাটো। তিনি সবসময়েই চাইতেন ছেলেরা প্রার্থনাবাক্যগুলি দরাজ গলায় স্পষ্ট করে উচ্চারণ করুক। কিন্তু সেদিন তাঁরও মনে হল, মনিটর যেন একটু বাড়াবাড়ি করছে। তাই হাত নেড়ে কঠিন স্বরে বললেন:
‘চুপ, চুপ কাঁ, হচ্ছে কী? কোথায় মিষ্টি সুরে পড়বে, তা নয় ষাঁড়ের মতো চে’চাচ্ছে।’
ফাদার গোয়াদি অনেক দূরের ঘটনা নিয়ে ভগিতা শুরু করলেন। উড়নচণ্ডে ছেলের নীতিকথাটি দিয়ে শুরু করলেন বক্তৃতা। সে-সময়ে যতটুকু বুঝেছিলুম তা এই যে ছেলেটা বাপকে ছেড়ে দেশবিদেশ ঘুরতে বেরিয়েছিল, তারপর অনেক কড়কাপ্‌টা, দুঃখকষ্ট সহ্য করে ছেলে আবার সুড়সুড় করে ফিরে এসেছিল ঘরে।
এর পরে তিনি আমাদের স্বাভাবিক গুণের বিকাশ সম্বন্ধে নীতিকথাটি শুনিয়েছিলেন। কীভাবে একজন লোক তার গোলামদের সবাইকে টাকা দিয়ে তাদের নিজের নিজের গুণের বিকাশ ঘটাতে বলল, কীভাবেই বা কিছু-কিছু গোলাম ব্যবসা-বাণিজ্যে ওই টাকা খাটিয়ে লাভ করল আর বাকি কেউ-কেউ টাকাটা লুকিয়ে রাখায় কিছুই পেল না এই নিয়ে নীতিকথাটি।
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা?

ইশকুল (পর্ব-০৯)

০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪